বিশ্বজুড়ে হঠাৎ বন্ধ ফেসবুক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ডাউন হয়েছে। বুধবার থেকে ফেসবুকে লগইন করতে সমস্যা দেখা দিচ্ছে। বিশ্বের অনেক দেশেই এ সমস্যা দেখা দেয়।
ব্যবহারকারীরা সহজেই ফেসবুকে ঢুকতে পারছেন না। পাসওয়ার্ড দিয়ে লগইন করলে ইরর লেখা ভেসে আসছে। কারিগরি সমস্যার জন্যই এই সাইটটিতে প্রবেশ করতে পারছেন না ব্যবহারকারীরা।
আমেরিকা মহাদেশের একাধিক দেশ সহ বাংলাদেশ, ভারত পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কাসহ এশিয়ার একাধিক দেশে এই সমস্যা দেখা দেয়। এছাড়াও প্রভাব পড়ে আফ্রিকার কয়েকটি দেশেও। ডাউন ডিটেক্টরের মানচিত্র অনুযায়ী, এই সমস্যাগুলো যুক্তরাজ্য এবং উত্তর ইউরোপেজুড়ে বেশি হচ্ছে।
প্রথম দিকে জানা যায়, হ্যাকিংয়ের কারণে অ্যাকাউন্ট সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। পরে জানা যায়, হ্যাকিং নয়, ফেসবুকে কিছু কারিগরি সমস্যা হওয়ায় তা সাময়িক বন্ধ করে দেয়া হয়।
ওয়েবসাইট ডাউন ডিটেক্টর রিপোর্ট অনুযায়ী, অধিকাংশ লোক এই সাইটে “মোট ব্লক আউট” দেখতে পেয়েছে, এর অর্থ হচ্ছে এটি লোড হবে না। কিন্তু ডাউন হওয়া পৃষ্ঠাটি পুনরায় জীবন্ত করার চেষ্টায় সাইটটিকে রিলোড করার চেষ্টা করছেন অনেকেই। তবে প্রকৃতপক্ষে পৃষ্ঠাটি রিফ্রেশ করলেও সাইটটিতে ঢোকা যাচ্ছে না।
যদিও ফেসবুক কর্তৃপক্ষের দাবি, এই সমস্যা খুব বেশি সময় দীর্ঘস্থায়ী হয়নি। অল্প কিছু সময়ের মধ্যে তা চিহ্নিত করা গেছে এবং তা ঠিকও হয়ে গেছে। কারিগরি ত্রুটির কারণেই কিছু সমস্যা হয়েছে। তবে এর সঙ্গে হ্যাকিংয়ের কোনো সম্পর্ক নেই।
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী