বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র রিক্সা বিতরণ
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের অন্যতম আঞ্চলিক সংগঠন বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ বিশ্বনাথে রিক্সা বিতরণ করেছে। সমিতির আর্থিক অনুদানে গত ৮ ফেব্রুয়ারী বুধবার বিশ্বনাথ উপজেলার ৮টি ইউনিয়নের ৮জন গরীব-দুস্থ রিক্সাচালককে ৮টি রিক্সা প্রদান করে সংগঠনটি। বিশ্বনাথ উপজেলা মিলনায়তনে বাংলাদেশ সফররত সমিতির সভাপতি মনির আহমদের
সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি ছিলেন বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসারসহ বিশ্বনাথের ৮ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। সমিতির পক্ষে আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি আজাদুর রহমান। বিতরণকৃত ৮টি রিক্সা স্পন্সর করেন সমিতির সভাপতি মনির আহমদ, সহ সভাপতি আজাদুর রহমান, সদস্য মো: লিয়াকত আলী,
উপদেষ্টা মোহাম্মদ এহিয়া মেন্দি এবং প্রবাসী মহিবুল হক আনছার, মোহাম্মদ ময়নুল হক, লুবনা ইয়াসমীন ও মৌসুমী ইয়াসমিন। উপজেলা মিলনায়তনে বিশ্বনাথের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল উপজেলাবাসীর উপস্থিতিতে অত্যন্ত আনন্দঘন পরিবেশে রিক্সাগুলো হ¯Íান্তর করা হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলো বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন বিইউজে।
অনুষ্ঠানে বক্তারা এই রিক্সা বিতরণ কর্মসূচির ভূয়সী প্রশংসা করে চমৎকার এ উদ্যোগের জন্য সংশিøষ্টদের ধন্যবাদ জানান।
সমিতির পক্ষে থেকে সভাপতি ও সহ সভাপতি তাদের বক্তব্যে যুক্তরাষ্ট্র বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতির সেবামূলক কার্যক্রম ভবিষ্যতে আরো সম্প্রসারিত করার আশাবাদ ব্যক্ত করেন।
পরে বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন আয়োজিত এক অনুষ্ঠানে সমিতির সভাপতি মনির আহমদ, সহ সভাপতি আজাদুর রহমান এবং সাংগঠনিক
সম্পাদক আ: আহাদ আলকাস মিয়াকে সম্মাননা প্রদান করা হয়।
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো