বিশ্ববাজারে বাড়ছে সোনার দাম
বাণিজ্য ডেস্ক : দীর্ঘ কয়েক মাসের বিরতি শেষে আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে সোনার দাম। গত সোমবার সোনার দাম বেড়ে ছয় মাসে সর্বোচ্চ হয়। যুক্তরাষ্ট্রের চাকরির বাজার নিয়ে হতাশ চিত্র প্রকাশের পর আশা করা হচ্ছে ফেডারেল রিজার্ভ অর্থনীতি চাঙ্গা করতে প্রণোদনা ঘোষণা করবে। এমন সম্ভাবনা থেকেই বেড়েছে সোনার দাম। গত সোমবারের বাজারে সোনার দাম ০.১ শতাংশ বেড়ে হয় আউন্সপ্রতি এক হাজার ৭৩৭ ডলার। যদিও লেনদেনের শুরুতে দাম উঠেছিল এক হাজার ৭৪১ ডলার, যা গত ফেব্রুয়ারির পর থেকে সর্বোচ্চ। গত শুক্রবারের তথ্য-উপাত্ত থেকে স্পষ্ট হয় আগস্টে যুক্তরাষ্ট্রের চাকরির বাজার শ্লথ হয়ে পড়েছে। এতে ফেডারেল রিজার্ভ এ সপ্তাহেই আরেক দফা কিউইথ্রি বা অর্থনৈতিক প্রণোদনা ঘোষণার বিষয়টি অনেকটা নিশ্চিত হয়। গতানুগতিক ধারার মুদ্রানীতি যখন অকার্যকর হয়ে পড়ে তখন কেন্দ্রীয় ব্যাংক কিউই কাজে লাগায়। এর মাধ্যমে ফেডারেল রিজার্ভ বাণিজ্যিক ব্যাংক এবং অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠান থেকে আর্থিক সম্পদ ক্রয় করে এবং নতুন টাকা বাজারে ছাড়ে। এর নেতিবাচক দিক হচ্ছে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা থাকে, যা বিনিয়োগকারীদের সোনার মতো নিরাপদ সম্পদ কেনায় আগ্রহী করে তোলে। সংহাইভিত্তিক এক বিনিয়োগকারী জানান, যদি কিউইথ্রি ঘোষণা করা হয়, তবে সোনার দাম আউন্সপ্রতি ১৮ হাজার ডলার ছাড়িয়ে যেতে পারে। দীর্ঘ কয়েক মাস বাজার স্থিতিশীল থাকলেও আগস্ট মাসে আবারও লাফ দিয়ে বাড়তে শুরু করে সোনার দাম। যার প্রধান কারণ ফেডারেল রিজার্ভ, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকসহ বেশ কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর অর্থনীতিকে চাঙ্গা করতে প্রণোদনা ঘোষণার সম্ভাবনা। গত তিন সপ্তাহে স্পট গোল্ডের দাম বেড়েছে ৭ শতাংশ। সিঙ্গাপুরে ফিলিপ ফিউচারের বিশ্লেষক লিনেটি টেন বলেন, সাম্প্রতিক মূল্যবৃদ্ধির প্রধান কারণ চাহিদা বৃদ্ধি। রয়টার্স।কালের কণ্ঠ
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী