Wednesday, 10 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

বিশ্বব্যাংকের মন গলাতে দুই উপদেষ্টা ওয়াশিংটনে!

অনলাইন ডেস্ক পঠিত: 9 বার

প্রকাশিত: September 16, 2012 | 6:35 PM

পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে টানাপড়েনের জট খুলতে প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা ওয়াশিংটনে।জনপ্রশাসন উপদেষ্টা এইচ টি ইমাম ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী গত রাতে এমিরেটস এয়ারওয়েজের নিয়মিত ফ্লাইটে ওয়াশিংটনের উদ্দেশে ঢাকা ছাড়েন। বেশ ক’দিন ধরে দুই উপদেষ্টার ওয়াশিংটন সফর নিয়ে ঢাকায় আলোচনা চলছিল। আগস্টের শেষ দিকে  দীর্ঘ ওয়াশিংটন সফর শেষে ঢাকায় ফিরে এ মাসের শুরুতে আকস্মিক দিল্লি সফর করেন ড. গওহর রিজভী। সে সময় তার সঙ্গে ছিলেন অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান। পদ্মা সেতুর অর্থায়নে বিশ্বব্যাংককে ফেরানোর শর্ত পূরণে অর্থ উপদেষ্টার পদত্যাগ নিয়ে যখন ঢাকায় যখন জোর জল্পনাকল্পনা চলছিল তখন তারা সব কিছুকে দূরে ঠেলে ছোটেন দিল্লির পথে। সেখানে তিন দিন কাটিয়েছেন। কার সঙ্গে কি কথা হয়েছে তা খোদ ঢাকার পররাষ্ট্র দপ্তরও জানতে পারেনি। দিল্লি থেকে ফিরে মসিউর রহমান তার পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিয়ে পাল্টা তার বিরুদ্ধে কোন অভিযোগ নেই বলে দাবি করেন। শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় অর্থ উপদেষ্টাকে ছুটিতে পাঠানো এবং অর্থমন্ত্রীকে সরিয়ে দেয়ার পরামর্শ আসে। অবশ্য প্রধানমন্ত্রী এ নিয়ে নীরব ছিলেন। উপদেষ্টার পদত্যাগ কিংবা ছুটি ছাড়া বিশ্বব্যাংক কিভাবে অর্থায়নে ফিরবে- তা দেখার অপেক্ষায় ঢাকা। অবশ্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ১০ দিনের জন্য ঢাকা ছেড়েছেন। তিনি চীনে গেছেন। সেখানে পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে চীনের সঙ্গে আলোচনার কথা। ফেরার পথে প্রচণ্ড মানসিক ও শারীরিক চাপে থাকা অর্থমন্ত্রী চিকিৎসাও করাবেন। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV