Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনার সফল সমাপ্তির আশা মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনার

অনলাইন ডেস্ক পঠিত: 171 বার

প্রকাশিত: August 29, 2012 | 11:32 AM

পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশ সরকারের আলোচনার সফল সমাপ্তি ঘটবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। তিনি বলেছেন, পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক অর্থায়ন বাতিল করায় যুক্তরাষ্ট্র হতাশ হয়েছে। ঋণ পাওয়ার ব্যাপারে আলোচনা এখনও চলছে। আলোচনার একটি সফল পরিসমাপ্তি ঘটবে এটি তিনি প্রত্যাশা করেন। আজ সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক শেষে মজিনা সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, সরকার ও বিশ্বব্যাংক একটি সমঝোতায় পৌঁছাতে আলোচনা চালিয়ে যাচ্ছে। এটা আনন্দের বিষয়। দুই পক্ষ সমঝোতায় পৌঁছাবে বলে যুক্তরাষ্ট্র আশা করে। পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন হোক এটি যুক্তরাষ্ট্র চায়। এই সেতু হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এক থেকে দেড় শতাংশ বাড়বে বলেও মত দেন মজিনা। অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে রাষ্ট্রদূত বলেন, আমাদের মধ্যে একটি ভাল আলোচনা হয়েছে। তিনি বলেন, বিশ্বব্যাংক যখন ঋণ চুক্তি বাতিল করেছে, তখন আমরা হতাশ হয়ে পড়েছিলাম। বাংলাদেশের বন্ধুরাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্র, ভারত, জাপান একসঙ্গে বিষয়টি নিয়ে কাজ করছে বলেও জানান মজিনা।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ