Wednesday, 10 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

বিশ্বব্যাংক পদ্মাসেতুর অর্থায়ন পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে : প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বিশ্বব্যাংকের সদর দপ্তরে বৈঠকে : আজ এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা

অনলাইন ডেস্ক পঠিত: 106 বার

প্রকাশিত: September 20, 2012 | 11:44 AM

মোহাম্মদ সাখাওয়াত হোসেন সেলিম : বিশ্বব্যাংক পদ্মাসেতুর অর্থায়ন পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করে। সূত্রটি জানায়, বিশ্বব্যাংক পদ্মা সেতুতে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে। জাইকা, এডিবিসহ সবাইকে এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বিশ্বব্যাংক। আজই বিশ্বব্যাংক এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে জানায় সূত্রটি।  প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বিশ্বব্যাংকের জন্য অর্থমন্ত্রীর চিঠি নিয়ে ওয়াশিংটনে আসেন। চিঠিতে বিশ্বব্যাংকের চারটি শর্ত পূরণ করার কথা উল্লেখ করে অর্থায়নের অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে গতকাল প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সাথে বৈঠক করেন। তারা এ ব্যাপারে সরকারকে ইতিবাচক আশ্বাস দিয়েছে বলেও জানা গেছে। বিশ্বব্যাংকের সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বিশ্বব্যাংকের সদর দপ্তরে বৈঠকে রয়েছেন বলে জানা গেছে।  দুর্নীতির অভিযোগ তুলে গত ২৯ জুন ১২০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল করে বিশ্বব্যাংক। পরে ঋণচুক্তি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার ক্ষেত্রে চারটি শর্ত দিয়েছিল বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক ছাড়াও এই প্রকল্পের অন্য দুই দাতা সংস্থা হলো জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকা ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। কাল শুক্রবার, ২১ সেপ্টেম্বর, জাইকার ঋণচুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এডিবির ঋণের মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV