Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

বিশ্বব্যাপী অ্যালার্ট: এফবিআই-এর ওয়ানটেড তালিকায় বাংলাদেশী চিকিৎসক

অনলাইন ডেস্ক পঠিত: 171 বার

প্রকাশিত: February 16, 2011 | 10:51 AM

নিউজ ওয়ার্ল্ড, নিউ ইয়র্ক: এক বাংলাদেশী চিকিৎসককে (মেডিকেল ডাক্তার) খুঁজছে এফবিআই। তার বিরুদ্ধে কোর্ট ওয়ারেন্ট থাকার পরও তার দীর্ঘ অনুপস্থিতির কারণে এফবিআই ওয়ানটেড হিসেবে সার্কুলার জারি করেছে সর্বত্র। যুক্তরাষ্ট্র ফেডারেল ব্যূরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) তাদের ওয়েব সাইটে ওয়ানটেড হিসেবে তার নাম প্রকাশ করেছে। কথিত বাংলাদেশী চিকিৎসকের নাম জাহিদুল ইসলাম। তার বর্তমান বয়স ৫৬ বছর। তার স্ত্রীও চিকিৎসক বলে জানা গেছে। এফবিআই বলেছে, ডা. জাহিদ একজন আমেরিকান মহিলাকে যৌন হয়রানি করেছেন। তার বিরুদ্ধে এ বিষয়ে ওয়ারেন্ট জারি হওয়ার পর তিনি পালিয়ে যান।
এফবিআই’র অভিযোগে বলা হয়েছে, পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়াতে অবস্থিত এক বড় হাসপাতালে কাজ করতেন ডা. জাহিদুল ইসলাম। ১৯৯৬ সালের ৩রা অক্টোবর একজন মহিলা রোগীকে সার্জারির সময় তিনি এক ধরনের ওষুধ দেন। এতে মানসিক অবসাদে আক্রান্ত হন ওই মহিলা।
এই সুযোগে ডা. জাহিদুল ইসলাম যৌন হয়রানি করেন তাকে। অবসাদ কেটে গেলে নিজেকে যৌন হয়রানির শিকার হিসেবে শনাক্ত করেন রোগী। এই পর্যায়ে তার বিরুদ্ধে পেনসিলভেনিয়া স্টেট থেকে অভিযোগ আনা হয়। এরপর আসে ফেডারেল চার্জ। পেনসিলভেনিয়া ফেডারেল কোর্ট ডা. জাহিদুল ইসলামের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে। কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায়নি।এফবিআই বলেছে, ডা. জাহিদুল ইসলামকে সশস্ত্র বিপজ্জনক ব্যক্তি বলে অভিহিত করেছে এফবিআই। এ বিষয়ে যে কেউ কোন তথ্য পেলে নিকটস্থ আমেরিকান দূতাবাসকে অবহিত করতে অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে ফিলাডেলফিয়াতে বিশিষ্ট বাংলাদেশী চিকিৎসক ডা. সাদিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ঘটনাটি শুনেছি। তবে এ সম্পর্কে বিস্তারিত কিছু জানা নেই।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV