বিশ্বব্যাপী ইন্টারনেট সেবা বন্ধের হুমকি

ডেস্ক: বিশ্বব্যাপী ইন্টারনেট সেবা বন্ধের হুমকি দিয়েছে হ্যাকিং গ্রুপ অ্যানোনিমাস। ইন্টারপোলের মহাসচিব রেনাল্ড কে নোবল শুক্রবার বলেছেন, অপারেশন গ্লোবাল ব্ল্যাকআউট ২০১২ সারাদিনের জন্য গতকাল কোর ডিএনএস সার্ভারগুলো বন্ধ রাখার বিষয়টি বিবেচনা করে। এর ফলে বিভিন্ন ওয়েবসাইটে ঢোকা যাবে না। তিনি নয়াদিল্লিতে ‘মাল্টি জুরিডিকশনাল ইনভেস্টিগেশন: অপারেশন আনমাস্ক’ শীর্ষক ১৩তম ডি পি কোহলি স্মারক বক্তৃতার সময় এসব কথা বলেন। নোবল বলেছেন, ওয়ালস্ট্রিটের ধ্বংস নামা এবং এর জন্য দায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো সহ আরও বেশ কিছু কারণে অ্যানোনিমাস প্রতিবাদ জানাচ্ছে। তিনি বলেছেন- কলম্বিয়া, চিলি এবং স্পেনে সরকারি এবং বেসরকারি ওয়েবসাইটগুলো অ্যানোনিমাসের হামলার শিকার হওয়ায় ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এদিকে অ্যনোনিমাসের মোকাবিলা করতে ইন্টারপোল ইতিমধ্যেই এর বিরুদ্ধে অভিযান শুরু করেছে এবং ফেব্রুয়ারি ও মার্চ মাসে দুই দফা অভিযানে এর সঙ্গে জড়িত সন্দেহে ৩১ জনকে আটক করছে।মানবজমিন
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency