Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

বিশ্বব্যাপী জীববৈচিত্র্য সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক পঠিত: 124 বার

প্রকাশিত: September 22, 2010 | 11:45 PM

কূটনৈতিক রিপোর্টার: বিশ্বনেতাদের কাছে জীববৈচিত্র্য সংরক্ষণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের হল রুমে জীববৈচিত্র্য সম্মেলনে এ আহ্বান জানান। এ সময় তিনি বলেন, জনসংখ্যা বৃদ্ধির কারণে জীববৈচিত্র্যের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। দরিদ্র মানুষের সংখ্যাবৃদ্ধি এবং দরিদ্রতাও জলবায়ুর ওপর প্রভাব ফেলছে।
এদিকে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন গঠনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি জলবায়ু পরিবর্তনে সৃষ্ট সমস্যা সমাধানে উন্নত দেশগুলোকে তাদের প্রতিশ্রুতি সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। জলবায়ু পরিবর্তনে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী আরও বলে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১ মিটার বাড়লে বাংলাদেশের ৩ কোটি মানুষ জলবায়ু শরণার্থীতে পরিণত হবে। এ জন্য জলবায়ু শরণার্থীদের পুনর্বাসনে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে যৌথ উদ্যোগ নেয়ার প্রস্তাব করেন তিনি। নিউ ইয়র্কে বাংলাদেশ সময় বুধবার জাতিসংঘের এমডিজি সম্মেলনে দক্ষিণ এশিয়ার রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে এক বৈঠকে তিনি এ প্রস্তাব করেন। জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে এবং এর ক্ষতিকর প্রভাব মোকাবেলা করতে বিশ্ব জলবায়ু সম্মেলনে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত তহবিল গঠনের ওপর জোর  দেন প্রধামন্ত্রী। দক্ষিণ এশিয়ার জলবায়ু নিয়ে শেখ হাসিনার এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV