বিশ্বব্যাপী ট্যাক্সি পরিবহন সেবাদাতা প্রতিষ্ঠান ‘উবার’-এ আসছে উড়ুক্কু গাড়ি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বিশ্বব্যাপী ট্যাক্সি পরিবহন সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত উবার যোগাযোগসেবায় ভিন্ন মাত্রা যোগ করতে আনতে যাচ্ছে ‘উড়ুক্কু’ গাড়ি। খবর রয়টার্সের।
আগামী ২০২০ সাল নাগাদ টেক্সাস ও দুবাইতে প্রাথমিকভাবে সেবাটি চালু করার লক্ষ্য স্মার্টফোন অ্যাপ্লিকেশন (অ্যাপ) নির্ভর এ উদ্যোক্তা প্রতিষ্ঠানটির। সম্প্রতি এ তথ্য জানিয়েছে উবারের প্রধান পণ্য কর্মকর্তা জেফ হলডেন। জানা গেছে, উড়ুক্কু ট্যাক্সিটি হবে আকারে ছোট। এটি বৈদ্যুতিক শক্তি বা চার্জে চলবে। এ ছাড়া মাটি থেকে অনুভূমিকভাবে আকাশে উড়তে পারবে। এ যান কোনো বায়ুদূষণ করবে না বলে শহরের মধ্য দিয়েও যাতায়াত করতে পারবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উড়ুক্কু গাড়ি আকাশে ওঠা-নামার জন্য ইতোমধ্যে চারটি ল্যান্ডিং প্যাড তৈরি করছে।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ