Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

বিশ্বব্যাপী ভয়াবহ সাইবার হামলা ঠেকাতে মাইক্রোসফটের অভিনব প্রতিযোগিতা

অনলাইন ডেস্ক পঠিত: 88 বার

প্রকাশিত: August 5, 2011 | 2:26 AM

ইউএসএনিউজ ডেস্ক: বিশ্বব্যাপী ভয়াবহ সাইবার হামলা ঠেকাতে অভিনব এক প্রতিযোগিতার আয়োজন করেছে কম্পিউটার সংস্থা মাইক্রোসফট। হ্যাকারদের প্রচেষ্টা ব্যর্থ করতে তারা ঘোষণা করেছে আড়াই লাখ ডলারের লোভনীয় অর্থ পুরস্কার। যারা সাইবার আক্রমণ প্রতিরোধে উদ্ভাবনী প্রতিভার পরিচয় দিতে পারবেন ও কার্যকরী কোন কৌশল আবিষ্কার করতে পারবেন, তাদেরকে দেয়া হবে এ বিশেষ পুরস্কার। এ খবর দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, মাইক্রোসফটের এক কর্মকর্তা ম্যাট থমলিন্সন বলেছেন, সরকারি ও বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার কম্পিউটার সিস্টেমে গোপনে অনুপ্রবেশ করে প্রয়োজনীয় তথ্য সরিয়ে ফেলা বা হ্যাকিংয়ের ঘটনা অব্যাহতভাবে বাড়ছে। কম্পিউটারে সংরক্ষিত অসংখ্য তথ্য-উপাত্তের নিরাপত্তা সুনিশ্চিত করতে মাইক্রোসফট নতুন নিরাপত্তামূলক সফটওয়্যার তৈরির ব্যাপারে উত্তরোত্তর আরও বেশি গবেষণার প্রয়োজনীয়তার কথা উপলব্ধি করেছে। তিনি বলেন, ব্যক্তিগত বিভিন্ন সমস্যা সমাধানের চেয়ে আমরা এখন নতুন ও সৃজনশীল সমাধানের ব্যাপারে বেশি গুরুত্ব দিচ্ছি। যারা এ ধরনের সমাধান বের করতে পারবে, তাদেরকে অর্থ, পুরস্কার ছাড়াও অন্যান্য আরও পুরস্কার দেয়া হবে বলে ব্লু হ্যাট নামক একটি কম্পিউটার প্রতিষ্ঠান প্রতিশ্রুতি দিয়েছে। এদিকে সফটওয়্যার তৈরির প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে দেয়া হবে ২ লাখ ডলারের অর্থ পুরস্কার ও দ্বিতীয় স্থান অর্জনকারী পাবেন ৫০ হাজার ডলার। ১৪ বছর বয়সীরাও এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV