‘বিশ্বশক্তি হিসেবে আধিপত্য হারাতে পারে যুক্তরাষ্ট্র’-প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস

ইউএসএ নিউজ ডেস্ক: অর্থনৈতিক মন্দার কারণে ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নাটকীয়ভাবে কমে গেছে। আর এ কারণে বিশ্বশক্তি হিসেবে নিজেদের আধিপত্য হারাতে পারে যুক্তরাষ্ট্র। এমন মন্তব্য দেশটির প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের।রবার্ট গেটস নিউজউইককে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সারাজীবন আমি আমেরিকাকে বিশ্বশক্তি হিসেবে দেখে এসেছি। তিনি বলেন, আমাদের অর্থনীতি ছিল অনেক শক্তিশালী, কিন্তু এখন সময় এবং পরিস্থিতি ভিন্ন। অবসরের পেছনে অন্য কোনো কারণ নেই বলেও উল্লেখ করেন গেটস। সম্প্রতি গেটস অবসরের ঘোষণা দেওয়ার পর সিআইএ প্রধান লিওন প্যাট্টোকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোনয়ন দেন প্রেসিডেন্ট ওবামা।গেটস বলেন, যুদ্ধ পরিচালনায় যুক্তরাষ্ট্র ক্লান্ত হয়ে পড়েছে। গত বছর থেকে মার্কিনিদের সঠিক কৌশল ও সম্পদের স্বল্পতার কারণে যুদ্ধ পরিচালনায় অনীহা দেখা দিয়েছে। তিনি বলেন, মার্কিন জনগণ এখন যুদ্ধে ক্লান্ত। ২০০৮ সালের পর আফগানিস্তান যুদ্ধে যুক্তরাষ্ট্র খুব কম দৃঢ়তা দেখিয়েছে। বিশেষ করে ২০১০ সালের পর আফগানিস্তানে সহিংসতা নিরসনে মার্কিনিদের প্রয়োজনীয় কৌশল ও সম্পদের স্বল্পতা দেখা দেয়। তবে ক্লান্ত হলেও আফগান যুদ্ধে সফল বলে দাবি করেন গেটস। তালেবানদের সঙ্গে আলোচনার কথা স্বীকার করে গেটস বলেন, ইরাক যুদ্ধে আমরা ছিলাম নিবেদিতপ্রাণ। আফগানিস্তান যুদ্ধে আমরা ছিলাম উদাসীন। আফগান যুদ্ধে ৫ বছরে ১৯৪ মার্কিন সেনাকে হারাতে হয়েছে।সমকাল
সর্বশেষ সংবাদ
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes