Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বিশ্বের অধিকাংশ দেশেই দুর্নীতি বেড়েছে – টিআই

অনলাইন ডেস্ক পঠিত: 108 বার

প্রকাশিত: December 9, 2010 | 10:16 AM

ইউএসএনিউজ ডেস্ক:  বিশ্বের প্রায় অধিকাংশ দেশই ক্রমেই অধিক দুর্নীতিপরায়ণ হয়ে পড়ছে। আর গত তিন বছরে বিশ্বের বিভিন্ন দেশে সবচেয়ে বেশি দুর্নীতি বেড়েছে। বিশ্বের প্রায় ৫৬ শতাংশ মানুষের ওপর জরিপ চালিয়ে টিআই পরিচালিত জনগণের অভিমত ও অভিজ্ঞতা ভিত্তিক সমীক্ষা ‘গ্লোব্যাল করাপশন ব্যারোমিটার’ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।বিশ্বের ৮৬ টি দেশের ৫১ হাজারের বেশি মানুষের উপর পরিচালিত এই জরিপে সাধারণ ঘুষ, জন-প্রতিষ্ঠানে দুর্নীতি সম্পর্কে জনধারণা এবং দুর্নীতি প্রতিরোধে জনগণের আস্থা কোন প্রতিষ্ঠানের ওপর কতটুকু- এ সংক্রান্ত তথ্য উঠে এসেছে।জরিপের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, অনেক আগে থেকেই রাজনৈতিক দলগুলো সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হচ্ছে। ২০০৪ সালে ৭১ শতাংশ সাক্ষাৎকারদাতা রাজনৈতিক দলগুলো সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান বলে মত দিলেও, এ বছর মত দিয়েছেন ৮০ শতাংশ সাক্ষাৎকারদাতা। রাজনৈতিক দলগুলোকে সর্বাধিক দুর্নীতিপ্রবণ মনে করেন ৫৮ শতাংশ নাগরিক। জনপ্রশাসনের প্রায় সকল খাত তো বটেই, এমনকি ধর্মীয় সংগঠন, গণমাধ্যম ও এনজিওগুলোকেও দুর্নীতির দায়ে সন্দেহ করেন অনেক মানুষ।আফগানিস্তান, নাইজেরিয়া, ইরাক ও ভারতেকে বিশ্বের অধিক দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে ঘোষণা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)। একইসঙ্গে চীন, রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশও অধিক দুর্নীতিগ্রস্তের তালিকার শীর্ষে রয়েছে।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV