বিশ্বের অন্যতম ধনকুবের ও মার্কিন ব্যবসায়ী ওয়ারেন বাফেট ক্যানসারে আক্রান্ত
ওয়ারেন বাফেট
বিশ্বের অন্যতম ধনকুবের ও মার্কিন ব্যবসায়ী ওয়ারেন বাফেট প্রোস্টেট (মূত্রাশয়ের গ্রন্থিবিশেষ) ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তবে তা প্রাথমিক পর্যায়ে রয়েছে। গত মঙ্গলবার এ কথা ঘোষণা করে তিনি আভাস দেন, ক্যানসারের কারণে নিজ বিনিয়োগ প্রতিষ্ঠান বার্কশায়ার হাথাওয়ের প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা তাঁর নেই। বিনিয়োগের ক্ষেত্রে সাফল্যের স্বীকৃতিস্বরূপ ‘ওরাকল অব ওমাহা’ নামে পরিচিত ৮১ বছর বয়সী পুঁজিপতি ওয়ারেন বাফেট বলেন, ‘ক্যানসার ধরা পড়লেও আমি বেশ ভালোই আছি।’ প্রভাবশালী ফোর্বস সাময়িকীর বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় গত মাসে তিনি তৃতীয় স্থান লাভ করেন। তিনি প্রায় চার হাজার ৪০০ কোটি (৪৪ বিলিয়ন) মার্কিন ডলারের সমপরিমাণ সম্পদের অধিকারী। নিজ প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডারদের কাছে লেখা এক চিঠিতে বাফেট জানান, তিনি প্রাথমিক পর্যায়ের প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় তাঁর এ ক্যানসার ধরা পড়ে। আগামী মধ্য-জুলাই থেকে তিনি বিকিরণ পদ্ধতির (রেডিয়েশন) চিকিৎসা নেওয়া শুরু করবেন। দেহের অন্য স্থানে ক্যানসার ছড়িয়ে পড়েনি বলেও জানান তিনি। বাফেট বলেন, ‘চিকিৎসকেরা যে ভালো খবরটি দিয়েছেন তা হচ্ছে, আমার শারীরিক অবস্থা স্নায়বিক দুর্বলতা সৃষ্টি করার মতো নয়। জীবনের জন্য হুমকিও নয় এটি।’ তিনি আরও বলেন, দুই মাস ধরে তাঁর নিয়মিত বিকিরণ চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে তাঁর ভ্রমণের বিষয়টি সীমিত হয়ে পড়লেও প্রাত্যহিক কাজকর্মে পরিবর্তন আসবে না। এএফপি।প্রথম আলো
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity