Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বিশ্বের ইন্টারনেটে ধীরগতি : ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা!

অনলাইন ডেস্ক পঠিত: 157 বার

প্রকাশিত: March 28, 2013 | 9:48 PM

বিশ্বব্যাপী ইন্টারনেট-ব্যবস্থার গতি ধীর হয়ে পড়েছে। এটাকে ‘ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা’ হিসেবে দেখছেন ইন্টারনেট নিরাপত্তা বিশেষজ্ঞরা। স্পাম-প্রতিরোধী একটি গ্রুপ ও একটি ওয়েব হোস্টিং প্রতিষ্ঠানের দ্বন্দ্বের পর এ ঘটনা ঘটে।
নেটফ্লিক্সের মতো জনপ্রিয় সেবাগুলোতে এই ‘সাইবার হামলা’র প্রভাব পড়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এতে ব্যাংকিং ও ই-মেইল ব্যবস্থায়ও প্রভাব পড়তে পারে। পাঁচটি দেশের জাতীয় সাইবার-পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।
যে দুটি প্রতিষ্ঠানের দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটে তারা হলো, স্পামহাস ও সাইবারবাংকার। স্পামহাস হচ্ছে যুক্তরাজ্যের লন্ডন ও সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক একটি অলাভজনক প্রতিষ্ঠান। এটি স্পাম ও অন্যান্য অনাকাঙ্ক্ষিত উপাদান খুঁজে বের করার মাধ্যমে ই-মেইল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করে থাকে। এটা করতে তারা বেশকিছু ব্লক তালিকা তৈরি করে, যা সার্ভারগুলো থেকে ইন্টারনেটে ক্ষতিসাধন করার উদ্দেশ্যে ব্যবহূত হয়।
আর সাইবারবাংকার হচ্ছে নেদারল্যান্ডভিত্তিক ওয়েব হোস্টিং প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, তারা কেবল শিশু পর্নোগ্রাফি ও সন্ত্রাসী কর্মকাণ্ড-সংশ্লিষ্ট বিষয়গুলো ছাড়া সবকিছুই ইন্টারনেটে রাখতে দেবে।
সম্প্রতি সাইবারবাংকারের সার্ভারগুলো ব্লক করে দেয় স্পামহাস। এ ঘটনার পর সাইবারবাংকারের মুখপাত্র দাবিকারী এসভেন ওলাফ কামফুইস এক বিবৃতিতে অভিযোগ করেন, স্পামহাস তাদের অবস্থানকে অপব্যবহার করছে। ‘ইন্টারনেটে কী যাবে আর কী যাবে না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা স্পামহাসকে দেওয়া উচিত নয়।’
স্পামহাসের অভিযোগ, সাইবারবাংকার পূর্ব ইউরোপ ও রাশিয়ার কিছু ‘অপরাধ চক্র’ এই সাইবার হামলার পেছনে জড়িত। অভিযোগের বিষয়ে বিবিসির পক্ষ থেকে সাইবারবাংকারের মন্তব্য চাওয়া হয়েছিল। তবে তারা এই অনুরোধে সাড়া দেয়নি।
স্পামহাসের প্রধান নির্বাহী স্টিভ লিনফোর্ড জানিয়েছেন, এই সাইবার হামলার ধরন ছিল নজিরবিহীন। তিনি বলেন, ‘আমরা এক সপ্তাহের বেশি সময় ধরে এই হামলার আওতায় রয়েছি। তবে আমরা ঠিক রয়েছি। তারা আমাদের ফেলে দিতে পারেনি। সবকিছু ঠিকঠাক রাখতে আমাদের প্রকৌশলীরা টানা কাজ করে যাচ্ছেন।’ বিবিসি।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV