Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

বিশ্বের ক্ষমতাধর পররাষ্ট্রমন্ত্রীদের যত রেকর্ড

অনলাইন ডেস্ক পঠিত: 179 বার

প্রকাশিত: July 17, 2013 | 12:13 AM

মোহাম্মদ আবুল হোসেন: বিদেশ সফরে যুক্তরাষ্ট্রের সব পররাষ্ট্রমন্ত্রীর রেকর্ড ভঙ্গ করেছেন সদ্য বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটন। এক মেয়াদে ক্ষমতায় থেকে তিনি সফর করেছেন সবচেয়ে বেশি দেশ। এমন দেশের সংখ্যা ১১২। এ সময়ে তিনি আকাশে উড়েছেন ৯ লাখ ৫৬ হাজার ৭৩৩ মাইল। তবে মাইলেজের হিসাবে তাকে ছাড়িয়ে রয়েছেন রিপাবলিকান দলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস। তিনি সফর করেছেন ১০ লাখ ৬০ হাজার মাইল। সমপ্রতি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমস এ রিপোর্ট প্রকাশ করেছে। ওই পত্রিকা হিলারি ক্লিনটনের স্বাস্থ্যের বিষয়ে একটি লেখাও প্রকাশ করেছে। রিপোর্টে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর এক মেয়াদে তিনিই (হিলারি) সবচেয়ে বেশি দেশ সফর করেছেন। স্বাস্থ্যগত দিক দিয়ে পুরোপুরি সুস্থ না থাকলে তার পক্ষে এত দীর্ঘ সফর করা সম্ভব হতো না। এদিকে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের রেকর্ডের উদ্ধৃতি দিয়ে সেখানে বলা হয়েছে, অন্য পররাষ্ট্রমন্ত্রীরা যখন মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া নিয়ে কাজ করেছেন তখন তারা মাইলের পর মাইল সফর করেছেন। হিলারি ক্লিনটন এমন তিনটি বাল্টিক অঞ্চলের ৩ দেশ সফর করেছেন। যেমন যুগোস্লোভিয়া এমন এমন দেশ যেখানে গত ৫ দশকেরও বেশি সময়ে যুক্তরাষ্ট্রের কোন পররাষ্ট্রমন্ত্রী সফর করেননি। বাকি দুই দেশ লাওস ও টোগো। সাবেক পররাষ্ট্রমন্ত্রীরা শান্তি প্রতিষ্ঠার জন্য বার বার ইসরাইল সফরে গেলেও হিলারি গিয়েছেন মাত্র পাঁচ বার। নিক্সন সরকারের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম রজারের পর হিলারি পূর্ণ মেয়াদে পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে প্রথম সবচেয়ে কম ইসরাইল সফর করেছেন। অন্যদিকে বুশ প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস ইসরাইল সফর করেছেন ২৫ বার, ওয়ারেন ক্রিস্টোফার ৩৪ বার ও হেনরি কিসিঞ্জার ৩৬ বার। তবে কলিন পাওয়েল যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন তিনি যদি বিমানে থাকা অবস্থায় সাংবাদিকদের ব্রিফ করতেন তা একটি সফরের দিন ধরা হতো। রেকর্ড অনুযায়ী জর্জ পি. শুলৎজ পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে বিদেশে অবস্থান করেন ৩৫৭ দিন। কন্ডোলিজা রাইস সফর করেছেন ৩২৬ দিন। হেনরি কিসিঞ্জার সফর করেছেন ৩১৩ দিন। ম্যাডেলিন অলব্রাইট সফর করেছেন ৩১০ দিন। হিলারি ক্লিনটন সফর করেছেন ৩০৬ দিন। জেমস এ. বেকার সফর করেছেন ২৮৩ দিন। ওয়ারেন ক্রিস্টোফার সফর করেছেন ২৭০ দিন। কলিন এল. পাওয়েল সফর করেছেন ২২০ দিন। সাইরাস ভ্যান্স সফর করেছেন ১৮৬ দিন। তবে এ র‌্যাংকিংয়ে হয়তো হিলারি ক্লিনটন আরও এগিয়ে যেতেন যদি ২০০৯ সালে তার কনুই ভেঙে না যেতো। সে সময় তিনি বেশ কয়েক সপ্তাহ বিদেশ সফর থেকে বিরত থাকেন। আবার সমপ্রতি তিনি মস্তিষ্কের সমস্যায় ভোগেন। এ সময় তিনি বেশ কিছুদিন মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে বিরত ছিলেন। তবে একটানা সবচেয়ে বড় সফরের রেকর্ড গড়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার। তিনি ১৯৭৪ সালে ২৮শে এপ্রিল থেকে ২৯শে মে পর্যন্ত টানা ৩০ দিন বিদেশ সফর করে রেকর্ড গড়েছেন। তিনি শুরু করেছিলেন সুইজারল্যান্ড থেকে। সেখানে তিনি তখনকার সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর সফর করেন মিশর, ইসরাইল ও জর্ডান। ইউম কিপ্পুর যুদ্ধের পর তিনি শান্তি প্রক্রিয়া নিয়ে এ অভিযান শুরু করেন। এ র‌্যাংকিংয়ে তার পরেই রয়েছেন জেমস এ. বেকার। তিনি একটানা ২১ দিন বিদেশ সফর করেন। ১৯৯১ সালের ১৫ই জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত তিনি সফর করেন কয়েকটি দেশ। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া নিয়ে একটি সম্মেলনের পক্ষে সমর্থনের জন্য তিনি লন্ডন, দামেস্ক, কায়রো, আলেকজান্দ্রিয়া, আম্মান, জেরুজালেম, কুয়ালালামপুর, উলান বাটোর, মস্কো, জেরুজালেম, রাবাত, তিউনিস ও আলজিয়ার্স এ সিরিজ সফর করেছেন। এক বছরে সবচেয়ে বেশি বিদেশ সফরের রেকর্ড রয়েছে কন্ডোলিজা রাইসের। তিনি এক বছরে সফর করেছেন ২৯ বার। ২০০৮ সালে তিনি সড়ক পথে ১১৬ দিন সফর করেছেন। এর মধ্যে ১১টি সফর ছিল মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। কিন্তু তিনি এক্ষেত্রে সফল হননি। হিলারি ক্লিনটন পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে মোট সফর করেছেন ৯ লাখ ৫৬ হাজার ৭৩৩ মাইল। এই দূরত্ব পৃথিবীর চারদিকে ৩৮.৪২ বার ঘুরে আসার সমান। এ পথ সফর করতে তার সময় লেগেছে ২০৮৪.২১ ঘণ্টা। মোট সফরে দিন কেটেছে ৪০১ দিন। তিনি ২০১২ সালের ১০ই ডিসেম্বর পর্যন্ত সফর করেছেন ৭১টি দেশ। এ সময় তিনি সফর করেন ২ লাখ ৬১ হাজার ৪২ মাইল। এতে সময় লেগেছে ৫৮১ ঘন্টা ৪৫ মিনিট। ২০১১ সালে সফর করেছেন ৪৬টি দেশ। এ সময় তিনি ২৪টি ট্রিপে সফর করেছেন ২ লাখ ৬৯ হাজার ২৯২ মাইল। এতে সময় কেটেছে ৫৭০ ঘণ্টা ১৫ মিনিট। ২০১০ সালে সফর করেছেন ৫৩টি দেশ। এতে সময় লেগেছে ৪৮১ ঘন্টা। ২০০৯ সালে সফর করেছেন ৪৪টি দেশ। এতে সময় লেগেছে ৪৫১ ঘণ্টা ২১ মিনিট।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV