বিশ্বের দীর্ঘতম বুলেট রেলপথ চালু হলো চীনে

চীনে আনুষ্ঠানিকভাবে চালু করা হলো বিশ্বের দীর্ঘতম বুলেট রেলপথ। এ রেলপথ চালু হওয়ায় রাজধানী বেইজিংয়ের সঙ্গে বাণিজ্যিক অঞ্চল গুয়ানজুসহ গোটা দক্ষিণাঞ্চলের যাতায়াত ব্যবস্থা আরও সহজ হবে। দেশটির কর্মকর্তারা জানান, বুধবার চালু হওয়া এ রেলপথটি বিশ্বের সবচেয়ে আধুনিক রেলপথ। এর গতিবেগ ঘণ্টায় প্রায় ২০০ মাইল। ২ হাজার ৩০০ কিলোমিটার এ রেলপথে ৩৫টি স্টেশন থাকবে। এতে ২২ ঘণ্টার যাত্রায় এখন সময় লাগবে মাত্র ১০ ঘণ্টা। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, সাবেক নেতা মাও সে তুংয়ের জন্মবার্ষিকী উপলক্ষে ২৬ ডিসেম্বর এ রেলপথ আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। গত বছর চালু হওয়া বেইজিং-সাংহাই রুটের পর এটিই চীনের সবচেয়ে বড় রেলপথ। দেশটির পরিবহন বিভাগের কর্মকর্তা ঝাও চুনলেই বলেন, ‘সব ধরনের যাত্রীর কথা মাথায় রেখেই টিকেটের মূল্য নির্ধারণ করা হবে।’ চীনা কর্মকর্তারা জানিয়েছেন, বুলেট ট্রেনটিতে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বিশ্বের দ্রুতগতির ট্রেন চালু করে খ্যাতি কুড়িয়েছে চীন। তবে কয়েকটি বড় ধরনের দুর্ঘটনা দেশের রেল নিরাপত্তাকে ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ করেছে। গত বছরের জুলাইয়ে দ্রুতগতির ট্রেন দুর্ঘটনায় ৪০ জনের প্রাণহানি ঘটে। এবার নিরাপত্তার বিষয়টি পুরোপুরি নিশ্চিত করা হয়েছে বলে চীনের রেল মন্ত্রণালয় দাবি করেছে।বিবিসি, জিনিউজ/আমার দেশ
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests