Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

বিশ্বের দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ১০ বছরে সর্বোচ্চ

অনলাইন ডেস্ক পঠিত: 9 বার

প্রকাশিত: March 7, 2019 | 11:30 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বিশ্বের দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। হোঁচট খেয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য ঘাটতি হ্রাসের পরিকল্পনা। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ বুধবার জানিয়েছে, ডিসেম্বরে বাণিজ্য ঘাটতি ১৮ দশকি ৮ শতাংশ বেড়ে গতবছর মোট ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৬২ হাজার ১শ’ কোটি ডলারে। ২০০৮ সালের পর ২০১৮ সালে বাণিজ্য ঘাটতির এ পরিমাণ এটিই সবচেয়ে বেশি। ২০১৭ সালে যা ছিল ৫৫ হাজার ২৩০ কোটি ডলার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূলনীতিই ছিল বাণিজ্য ঘাটতি কমানো। কিন্তু তার সংরক্ষণবাদী বাণিজ্য নীতির পরও কমেনি ঘাটতি। ২০১৮ সালে যুক্তরাষ্ট্র যত পণ্য রপ্তানি করেছে তার তুলনায় আমদানি করেছে বেশি। সরকারি হিসাবে দেখা গেছে, যুক্তরাষ্ট্র গতবছর ১৪ হাজার ১৯০ কোটি ডলারের পণ্য রপ্তানি করলেও আমদানি করেছে ২১ হাজার ৭৭০ কোটি ডলারের পণ্য। এ থেকে দেখা যাচ্ছে, ২০০৮ সালে বিশ্বে অর্থনৈতিক সংকট শুরুর সময়ে যুক্তরাষ্ট্রে মন্দা দেখা দেওয়ার পর থেকে বর্তমান সময়েই বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেড়েছে। স¤প্রতি চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ চলছে যুক্তরাষ্ট্রের। বাণিজ্যে চীনের অন্যায় প্রতিযোগিতার কথা বলে ট্রাম্প তাদের পণ্যে কয়েক ধাপে বিপুল পরিমাণ শুল্ক আরোপ করেছেন। পাল্টা যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক আরোপ করেছে চীনও। তবে বাণিজ্যযুদ্ধে অবসানে দু’দেশ আলোচনাও শুরু করেছে এবং মার্চের শেষে তারা বাণিজ্যচুক্তিতেও পৌঁছতে পারে বলে ধারণা করা হচ্ছে। দু’দেশের বাণিজ্য সম্পর্কিত নতুন তথ্যে দেখা গেছে, যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে গতবছর বাণিজ্য ঘাটতি বেড়ে ৪১ হাজার ৯২০ কোটি ডলারে দাঁড়িয়েছে। রয়টার্স।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV