Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

বিশ্বের বাসযোগ্য নগরে সবার নিচে ঢাকা-দামেস্ক

অনলাইন ডেস্ক পঠিত: 131 বার

প্রকাশিত: August 29, 2013 | 6:44 AM

 

রাজধানী ঢাকা চিত্র ফাইল ছবিরাজধানী ঢাকা চিত্র ফাইল ছবি I বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন। এ তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান নিচের দিক থেকে দ্বিতীয়। অর্থাত্ তালিকায় দেওয়া ১৪০টি দেশের মধ্যে ১৩৯তম। সর্বশেষ স্থানে রয়েছে সিরিয়ার রাজধানী দামেস্ক।

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক বুদ্ধিজীবী গোষ্ঠী ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের (ইআইইউ) ২০১৩ সালের বৈশ্বিক বসবাস-যোগ্যতা শীর্ষক জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে।

ওই জরিপের বরাত দিয়ে গতকাল বুধবার সিএনএন প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, বিশ্বের ১৪০টি নগর এই জরিপে অন্তর্ভুক্ত করা হয়েছে। বসবাস-যোগ্যতা নির্ধারণে সুপরিসর আঙ্গিকে পাঁচটি মানদণ্ড বিবেচনা করা হয়েছে। এগুলো হলো—স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা ও অবকাঠামো।

বসবাসযোগ্য শহরের তালিকায় শীর্ষস্থানীয় পাঁচটি শহরের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন, অস্ট্রিয়ার ভিয়েনা, কানাডার ভ্যাঙ্কুভার, টরন্টো ও ক্যালগারি।

তালিকায় সবার শেষে অর্থাত্ ১৪০তম অবস্থানে রয়েছে সিরিয়ার রাজধানী দামেস্ক। এরপর যথাক্রমে বাংলাদেশের রাজধানী ঢাকা, পাপুয়া নিউগিনির পোর্ট মোরেসবাই, নাইজেরিয়ার লাগোস ও জিম্বাবুয়ের হারারে।প্রথম আলো 

 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV