বিশ্বের বিভিন্ন দেশে ৪০টি কারাগারে কারাগারে চার হাজার বাংলাদেশি :আইনি জটিলতার মধ্যে উদ্যোগেরও অভাব
শ্যামল সরকার : জীবিকার সন্ধানে দেশ থেকে গিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ৪০টি কারাগারে চার হাজারের বেশি বাংলাদেশি আটক রয়েছেন। সর্বোচ্চ বারো থেকে চার বছর পর্যন্ত এসব বন্দি আটক আছেন। বাংলাদেশের পক্ষে কার্যকর পদক্ষেপের অভাব এবং নানা আইনি জটিলতার ফাঁদে এসব বন্দিকে মুক্ত করাও সম্ভব হচ্ছে না।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আটক কিংবা বন্দি বাংলাদেশি বেশিরভাগই কাজের সন্ধানে ঐসব দেশে গিয়েছিল। অনেকে কাজ না পেয়ে অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। আবার অনেকে কর্মক্ষেত্রে নির্যাতনের শিকার হয়ে পালাতে গিয়ে ধরা পড়েন। অনেকের ভিসার মেয়াদ শেষ হলেও দেশে না ফিরে গোপনে কাজ করার সময় বেআইনি অবস্থানের অভিযোগে ধরা পড়ে কারাগারে আটক আছেন। বাংলাদেশি দূতাবাস, স্বেচ্ছাসেবী সংস্থার আইনি সহায়তায় এসব বন্দিকে মুক্ত করা হয়ে থাকে। তবে অপরাধের সঙ্গে যুক্ত বন্দির মুক্তির বিষয়ে অনেক দেশে আপত্তি বা আইনগত জটিলতা থাকায় তারা মুক্তি পান না। আমাদের অনেক দূতাবাসে আইনি সহায়তা দেয়ার মত তহবিলও নেই। দূতাবাস কর্মকর্তাদের প্রয়োজনীয় উদ্যোগের অভাবও রয়েছে।
বিভিন্ন দেশে যেমন কুয়েতে পুরুষ ১১৩, মহিলা ৬, ডিটেনশন সেনটারে ১২৬ জন রয়েছেন। ১৭ জনকে কোন সহায়তা করা হয় না। এরকম অবস্থায় ইন্দোনেশিয়ায় আছেন ১৫ জন। সৌদি আরবে ২ হাজার ৪৫২ জন রয়েছে। সেখানে সৌদি শরিয়া আইন অনুযায়ী চেষ্টা চলছে। নেপালে ১ জন রয়েছে। যার আইনি কোন সহায়তা নেই। জার্মানিতে ৯ জন থাকলেও জার্মান সরকার সহযোগিতায় রাজি হচ্ছে না। কাতারে ৮ জনকে মুক্ত করতে সহায়তা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ায় ৮ জন অপরাধে যুক্ত থাকায় তাদের গ্রেফতার করা হয়। কিন্তু কোরিয়া বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করতে রাজি হয়নি। ওমানে ২৮ জন রয়েছেন যাদের কোন সরকারি আইনি সহায়তা নেই। আবুধাবিতে ৩০০ পুরুষ, ৩৩ মহিলা, ৬ শিশুসহ ৩৩৯ জন আটক আছেন। এদের বিষয়ে সরকারি কোন উদ্যোগ নেই। দুবাইয়ে পুরুষ ৬৫, মহিলা ১৭, ৬ শিশুসহ ৮৮ জন রয়েছেন। দূতাবাস তাদের মুক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাকিস্তানে ২২৭ পুরুষ, ১ মহিলা, ২ শিশুসহ ২৩০ জন রয়েছেন। তাদের মুক্ত করার উদ্যোগ রয়েছে। ইতিমধ্যে কেউ কেউ মুক্ত হয়ে অন্যত্র চলে গেছেন। ব্রুনাইয়ে ১১ জন আটক আছেন। মালয়েশিয়ায় ১৭১ জন, বাহরাইনে ৪৪ পুরুষ ২০ মহিলাসহ ৬৪ জন, ( বাহরাইনে তিন বছরে ডিটেনশন ক্যাম্প থেকে ১৫৫৭ জনকে মুক্ত করা হয়েছে) , ইরানে ৮ জন, ফিলিপাইনে ১ জন, ভারতে ১৮৭ জন, অস্ট্রেলিয়ায় ২২ জন, থাইল্যান্ডে ১৫ জন, সিঙ্গাপুরে ১৯২, নেদারল্যান্ডে ৩১ জন, স্পেনে ১ জন, চীনে ৮ জন, মঙ্গোলিয়ায় ৩ জন, হংকংয়ে ২৮ জন, মায়ানমারে ৪৭ পুরুষ, ১ মহিলা, সুইডেনে ১ দ্বৈতনাগরিক, মিশরে ২ জন, সাইপ্রাসে ২ জন, যুক্তরাষ্ট্রে আটক আছেন ১১ জন, মেক্সিকোতে ২০ জন, তুরস্কে ১ জনসহ মোট ৪ হাজার ১২৪ জন আলোচ্য দেশগুলোতে আটক রয়েছেন। ২০০৬ সালের পর থেকে বিভিন্ন সময়ে তারা আটক রয়েছেন।
বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্র জানায়, যেসব বাংলাদেশি নাগরিক আটক রয়েছেন তাদের মুক্ত করার ক্ষেত্রে আইনি জটিলতা প্রধান। অধিকাংশই ভূয়া নাম-ঠিকানা ব্যবহার করে বিদেশে পাড়ি জমিয়েছেন। সেখানে গিয়ে তাঁরা নানা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছেন। অপরাধের সাজা শেষ হলেও নাম-ঠিকানা সঠিক না থাকায় তাদের ফিরিয়ে আনার ক্ষেত্রে দেখা দিচ্ছে জটিলতা। অবশ্য ক্ষেত্রবিশেষে দূতাবাসগুলোর সদিচ্ছার অভাবও রয়েছে। রয়েছে আইনি সহায়তার জন্য দরকারি তহবিলের অভাব। ইত্তেফাক
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests