বিশ্বের বৃহত্তম ডিজিটাল ক্যামেরা লার্জ সিনোপটিক সার্ভে টেলিস্কোপ !
চিলিতে অবস্থিত লার্জ সিনোপটিক সার্ভে টেলিস্কোপটিকেই (এলএসএসটি) বিশ্বের বৃহত্তম ডিজিটাল ক্যামেরা বলে দাবি করেছেন মার্কিন গবেষকেরা। কারণ, এই ক্যামেরায় রয়েছে ৩.২ বিলিয়ন পিক্সেল সেন্সর—যা আকাশ পর্যবেক্ষণে ব্যবহূত হবে। গবেষকদের বরাত দিয়ে ডেইলি মেইল জানিয়েছে, এলএসএসটি টেলিস্কোপটি আমাদের বিশ্ব সম্পর্কে ধারণা পাল্টে দিতে সক্ষম। রাতের আকাশের উন্নত ছবি তুলে মহাকাশ পর্যবেক্ষণে গবেষকদের সাহায্য করবে বিশ্বের ‘বৃহত্তম ডিজিটাল ক্যামেরা’।গবেষকেরা জানিয়েছেন, এ টেলিস্কোপটি থেকে প্রাপ্ত তথ্য প্রতিবছর ৬০ লাখ গিগাবাইট পেরিয়ে যাবে, যা প্রতিদিন রাতে ৮ মেগাপিক্সেল ডিজিটাল ক্যামেরায় তোলা ৮ লাখ ছবির সমান। কিন্তু এলএসএসটির ছবির মান সাধারণ ডিজিটাল ক্যামেরায় তোলা ছবির তুলনায় আরও উন্নত হবে যা বৈজ্ঞানিক গবেষণায় কাজে লাগানো সম্ভব হবে। এ ক্যামেরায় তোলা ছবি দেখে ডার্ক এনার্জি, ডার্ক ম্যাটারসহ গ্রহাণুগুলো গবেষণা করবেন বিজ্ঞানীরা।
এলএসএসটি ক্যামেরা প্রকল্পের কর্মকর্তা নাদিন কুরিতা জানিয়েছেন, ১৮৯টি সেন্সর, তিন টনেরও বেশি যন্ত্রাংশ খুব অল্প একটি স্থানের মধ্যে যুক্ত করে জটিল এই টেলিস্কোপটি তৈরি করা হয়েছে। এ টেলিস্কোপটি তৈরিতে প্রায় এক দশক ধরে কাজ করছেন গবেষকেরা। ২০১৪ সাল নাগাদ এলএসএসটি তৈরির কাজ শেষ হবে।প্রথম আলো
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests