Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হবে সৌদিতে : ২৫২ তলা : ৩ হাজার ২৮০ ফুট উঁচু

অনলাইন ডেস্ক পঠিত: 58 বার

প্রকাশিত: December 1, 2015 | 10:29 AM

বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হিসেবে দুবাইয়ের বুর্জ আল খলিফা শিগগিরই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড থেকে বাদ পড়তে যাচ্ছে। বুর্জ আল খলিফার জায়গাটি এবার দখল করে নিতে চলেছে সৌদি আরবের জেদ্দাহ টাওয়ার। এটি কিংডম টাওয়ার নামেও পরিচিত। লোহিত সাগরের তীরে জেদ্দাহ মহানগরীর কেন্দ্রে অবস্থিত ভবনটি।
ভবনটি আকাশে ৩ হাজার ২৮০ ফুট উঁচু পর্যন্ত গড়ে তোলার জন্য ১২০ কোটি ডলারের একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের বুর্জ আল খলিফার উচ্চতা ২ হাজার ৭২২ ফুট।
শুরুতেই ভবনটি ২৫২ তলা পর্যন্ত নির্মান করার কথা ছিল। কিন্তু ২৬ তলা হতেই নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। এবার আবার কাজ শুরু হবে শিগগিরই। ধারণা করা হচ্ছে এর পুরো নির্মাণকাজ শেষ হবে ২০২০ সালের মধ্যে। ২৬ তলা পর্যন্ত কাজটুকু সম্পন্ন করেছে সৌদি বিনলাদিন গ্রুপ বা এসবিএল গ্রুপ। গত সেপ্টেম্বরে মক্কায় ক্রেন ধ্বসে ১০৭ জন হাজি নিহতের ঘটনার পর এসবিএলের সব নতুন কন্ট্রাক্ট নেওয়া নিষিদ্ধ করা হয়। এরপরে এসবিএল তাদের প্রায় ১৫০০ কর্মী ছাঁটাই করে।
তাছাড়া, ২০১১ সালের শ্রম-বাজারে পরিবর্তনের কারণে সৌদির নির্মাণ প্রজেক্টগুলোতেও চাপ আসে। বিদেশি শ্রমিক পেতেও ঝামেলা পোহাতে হয়। সেসব সমস্যা পাশে রেখেই এবার কিংডম টাওয়ার গড়ে উঠবে মাথা উঁচু করে।
রবিবার সৌদি সরকারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভবনটির মালিকানায় থাকা জেদ্দাহ ইকোনমিক কোম্পানি সৌদি আরবের আলীনামা ইনেভস্টমেন্ট এর সঙ্গে ২২০ কোটি ডলারের (৮৪০ কোটি সৌদি রিয়াল) একটি প্রকল্প সই করেছে। ওই অর্থের একটা অংশ জেদ্দাহ ইকোনমিক সিটি প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ সম্পন্ন করতেও খরচ করা হবে। সূত্র: ম্যাশেবল ডটকম/ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV