Monday, 8 June 2026 |
শিরোনাম
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
সব ক্যাটাগরি

বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল হবে জে ডব্লিউ ম্যারিয়ট মারকুইস দুবাই

অনলাইন ডেস্ক পঠিত: 95 বার

প্রকাশিত: February 9, 2012 | 2:14 PM

ডেস্ক: বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল তৈরি হচ্ছে দুবাইতে। জে ডব্লিউ ম্যারিয়ট মারকুইস দুবাই নামের হোটেলটি এ বছরের অক্টোবরে উদ্বোধন করা হবে। এর উচ্চতা হবে ৩৫৫ মিটার। ৮২ তলাবিশিষ্ট হোটেলের ৬৯তলা পর্যন্ত থাকবে রুম ও স্যুইট। নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং থেকে মাত্র ২৬ মিটার কম হবে এর উচ্চতা। উদ্বোধন হলে দুবাইতেই অবস্থিত বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল রোজ রায়হান রোটানার রেকর্ড ভেঙে দেবে ম্যারিয়ট মারকুইস দুবাই। কোম্পানির এক তথ্য বিবরণীতে এসব কথা বলা হয় গতকাল। এমিরেটস গ্রুপের মালিকানাধীন হোটেলটি দুবাইয়ের সাফা পার্কের কাছে বিশ্বের সবচেয়ে বড় টাওয়ার বুর্জ দুবাই থেকে সামান্য দূরত্বে অবস্থিত। মূলত এটি হবে টুইন টাওয়ার যার প্রতিটি টাওয়ারে থাকবে বিস্তৃত এক্সিকিউটিভ লাউঞ্জ। ২০০৫ সালে এর নির্মাণকাজ শুরু হয়। বর্তমানে ৩৫ শ’ শ্রমিক দ্রুত নির্মাণকাজ করে যাচ্ছে। টুইন টাওয়ার হোটেলটির প্রত্যেক টাওয়ারে ৮০৪টি করে মোট ১৬০৮টি গেস্ট রুম থাকবে। যার ২৫ ভাগ থাকবে স্যুইট, হোটেলে ২৮টি লিফট থাকবে। একসঙ্গে ১ হাজার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে এতে। হোটেলটির জেনারেল ম্যানেজার রূপ রাচ্‌ট কুইটস বলেন, প্রথম টাওয়ার উদ্বোধন হবে এ বছরের অক্টোবরে। দ্বিতীয় টাওয়ারটি এর ঠিক এক বছর পর খুলে দেয়া হবে। তিনি বলেন, আমরা অতিথিদের জন্য বিস্ময়কর এক প্রস্তাব নিয়ে আসছি। শুরু থেকেই ১২শ’ সেবাকর্মীর বিশাল বাহিনী নিয়ে যাত্রা করবে ম্যারিয়ট মারকুইস দুবাই। যা দ্বিতীয় টাওয়ার উদ্বোধনের সময় দ্বিগুণ করা হবে। এতে করে মূলত দুবাইকে ব্যবসায়ী ও পর্যটন নগরীসহ বিশ্বের সম্মেলন মার্কেট করাই উদ্দেশ্য বলে জানান হোটেলটির ম্যানেজার। ফলে এতে ৫ হাজার বর্গফুটের ইভেন্ট স্পেসসহ একাধিক মিটিং রুম রাখা হচ্ছে। যেখানে এক সঙ্গে ১ হাজার মানুষের খাওয়া ও ঘুমের ব্যবস্থা থাকবে। আশা করা হচ্ছে, এটি দুবাইয়ের পর্যটন শিল্পের জন্য হবে খুবই সহায়ক এক উদ্যোগ। কেননা, বিশ্বের সব দেশেই এমিরেটস এয়ারলাইন্স যাত্রী বহন করে। আর এটি এমিরেটস গ্রুপেরই একটি প্রতিষ্ঠান। জে ডব্লিউ ম্যারিয়ট মারকুইস দুবাইয়ের মধ্য দিয়ে উত্তর আমেরিকার বাইরে আসছে জে ডব্লিউ ব্রান্ড। হোটেলটির প্রাথমিক নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৮শ’ মিলিয়ন দিরহাম।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV