বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী ওবামার স্ত্রী মিশেল ওবামা

ই উ এস এনি উজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মহিলা। বুধবার ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত ১০০ জন ক্ষমতাধর মহিলার তালিকায় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নির্বাহী কর্মকর্তা, জনপ্রিয় তারকা, শিল্পী ও ব্যবসায়ীকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন তিনি। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত ক্রাফট ফুডসের প্রধান নির্বাহী বা সিইও আইরিন রোজেনফেল্ড, তৃতীয় জনপ্রিয় টেলিভিশন টক শো তারকা অপরাহ উইনফ্রে, চতুর্থ জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, পঞ্চম যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ফোর্বসের এ তালিকায় গত বছর শীর্ষস্থানে অ্যাঙ্গেলা মার্কেল ছিলেন। আর মিশেল ওবামা ছিলেন ৪০ নম্বরে। এবার প্রথম ১০ জনের মধ্যে আরও আছেন বহুজাতিক কোম্পানি পেপসিকোর ভারতীয় বংশোদ্ভূত প্রধান নির্বাহী ইন্দ্রা নোয়ি (ষষ্ঠ), সঙ্গীতশিল্পী লেডি গাগা (সপ্তম)। তালিকায় যুক্তরাষ্ট্রের স্পিকার ন্যান্সি পেলসি
১১তম, ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ ৪১তম, জর্ডানের রানী রানিয়া আল-আবদুল্লাহ ৭৬তম। এক্সিম ব্যাংকের প্রধান নির্বাহী ভারতীয় নাগরিক শিখা শর্মা (৮৯তম) এবং আইসিআইসিআই ব্যাংকের প্রধান ভারতীয় নাগরিক চন্দ কোচ্চার (৯২তম)।
ম্যাগাজিনটি বলেছে, ব্যক্তিগত প্রভাব সম্পর্কে গতানুগতিক ধারণা থেকে নয়, বরং যারা বিভিন্ন ক্ষেত্রে সৃষ্টিশীল প্রভাব রাখছেন এবং উদ্যোক্তা হিসেবে ব্যাপক মানুষকে আলোড়িত করছেন তারাই এ তালিকায় গুরুত্ব পেয়েছেন। এ প্রভাবশালীরা লিঙ্গ বৈষম্যের বাঁধ ভেঙে বেরিয়ে এসেছেন। মিশেল ওবামা সম্পর্কে বলা হয়েছে, ২০০৮ সালে হোয়াইট হাউসে প্রবেশের পর পরিবর্তনের ডাক দিয়ে তিনি তরুণী ও মহিলাদের রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছেন। লেটস মুভ ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের মুটিয়ে যাওয়া রোধে প্রভাব রাখছেন। তার আহ্বানে সাড়া দিয়ে কোকাকোলাসহ বিভিন্ন কোম্পানি তাদের পানীয় এবং খাদ্যপণ্যে ক্যালরি কমানোর ঘোষণা দিয়েছে।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি