Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য শহর ভিয়েনা :আন্তর্জাতিক জরিপ সংস্থা মার্সার

অনলাইন ডেস্ক পঠিত: 121 বার

প্রকাশিত: December 7, 2012 | 12:15 PM

ভিয়েনা থেকে রয়টার্স : বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকায় চতুর্থবারের মতো শীর্ষ অবস্থানে রয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। এ তালিকার সবচেয়ে নিচের অবস্থানে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ। সমপ্রতি এ তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক জরিপ সংস্থা মার্সার। ১৭ লাখ বাসিন্দার জন্য সমন্বিত স্বাস্থ্য সেবাসহ সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা দিয়ে আসছে প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতির ধারক শহর ভিয়েনা। হ্যাবসবার্গ শাসনামলের ঐশ্বর্যমণ্ডিত বিভিন্ন স্থাপনা শহরটিকে পর্যটন কেন্দ্রে পরিণত করেছে।
যদিও সামপ্রতিক সময়ে ভিয়েনা শহরে বাসস্থান ব্যয় কিছুটা বেড়ে গেছে, তবে শহরের মধ্যে যাতায়াতের জন্য দৈনিক ব্যয় হয় মাত্র ১ ইউরো। সারা বছরের জন্য পাসের মাধ্যমে এ যাতায়াত ব্যবস্থা পরিচালিত হয়। নিজ শহরের রাস্তাঘাটে নিরাপত্তা ব্যবস্থা, গাড়ি পার্কিংয়ের সুলভ ব্যবস্থা এবং বনায়নের প্রশংসাও করেন ভিয়েনার বাসিন্দা ২৪ বছর বয়সী শিক্ষার্থী আনা স্টারিবাকার।
বিশ্বের শহরগুলোর রাজনৈতিক স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, শিক্ষাব্যবস্থা, অপরাধ প্রবণতা, বিনোদন ও যাতায়াত ব্যবস্থাসহ ৩৯টি সূচকের ভিত্তিতে প্রতিবছর বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য শহরের তালিকা প্রস্তুত করে থাকে জরিপ প্রতিষ্ঠান মার্সার। সারা ইউরোপ জুড়ে অর্থনৈতিক মন্দা সত্ত্বেও ২০১২ সালের জরিপে ইউরোপের ১৫টি শহর রয়েছে তালিকার উপরের দিকে। শীর্ষ ১০ শহরের মধ্যে রয়েছে জার্মানি ও সুইজারল্যান্ডের তিনটি করে শহর। সুইজারল্যান্ডের জুরিখ দ্বিতীয়, জেনেভা অষ্টম এবং বার্ন দশম স্থানে রয়েছে। জার্মানির মিউনিখ চতুর্থ, ডাসেলডর্ফ ষষ্ঠ ও ফ্রাঙ্কফুট অষ্টম অবস্থানে রয়েছে। ইউরোপের শহরগুলোর মধ্যে সবচেয়ে নিচের অবস্থানে রয়েছে গ্রিসের রাজধানী এথেন্স।ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV