বিশ্বের সবচেয়ে সুরক্ষিত,সর্বাধুনিক যোগাযোগ-প্রযুক্তির গাড়ি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের

ইউএসএনিউজ ডেস্ক: এটি একটি কালো ক্যাডিলাক গাড়ি। বাংলাদেশি মুদ্রায় এই বিলাসবহুল গাড়িটির দাম প্রায় দুই কোটি ২২ লাখ টাকা (তিন লাখ ডলার)। গাড়িটি গুলিনিরোধী। রকেটচালিত গ্রেনেডেও গাড়িটির কিছু হবে না। শত্রুর হামলা মোকাবিলার প্রয়োজনীয় প্রতিরোধব্যবস্থা ছাড়াও এতে রয়েছে প্রতিপক্ষের পাল্টা জবাব দেওয়ার মতো আধুনিক আগ্নেয়াস্ত্র। আরও রয়েছে আরামদায়কভাবে ভ্রমণের আয়োজন। একই সঙ্গে রয়েছে আধুনিক যোগাযোগব্যবস্থা।‘দ্য বিস্ট’ নামে পরিচিত এ গাড়িটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি যান। পদাধিকার বলে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা এখন ব্যবহার করছেন এটি। গত মঙ্গলবার ডেইলি এক্সপ্রেস পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গাড়িটির কাচ এত পুরু যে রকেটচালিত গ্রেনেডও এটি ভেদ করতে পারবে না। গুলিনিরোধী দরজাগুলো ১০ ইঞ্চি পুরু। প্রয়োজনে লোকজনকে ছত্রভঙ্গ করে দিতে এই গাড়িতে কাঁদানে গ্যাস ছোড়ার ব্যবস্থা রয়েছে।
প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে ঘণ্টায় ৬০ মাইল। গাড়ির চালক মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর একজন সুপ্রশিক্ষিত গোয়েন্দা। এর চাকা এমনভাবে তৈরি যে বোমা মেরে টায়ার উড়িয়ে দিলেও এটি চলবে।
সর্বাধুনিক যোগাযোগ-প্রযুক্তির মাধ্যমে ওই গাড়িতে এমন ব্যবস্থা রাখা হয়েছে যে ওবামা গাড়ির পেছনের আসনে বসে তাঁর স্বাভাবিক দায়িত্ব পালন করতে পারেন। স্রেফ একটি বোতাম টিপলেই ওবামার সামনে খুলে যায় ল্যাপটপ। তারবিহীন ইন্টারনেটব্যবস্থা ও স্যাটেলাইট ফোনের মাধ্যমে নিমেষে তিনি শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। গাড়িতে ওবামার জন্য বিনোদনের ব্যবস্থাও রয়েছে। এ জন্য রয়েছে সিডি ও আন্যান্য আধুনিক ইলেক্ট্রনিক সরঞ্জাম। পিটিআই।প্রথম আলো
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের