বিশ্বের সব সক্রিয় করোনাভাইরাস রাখা যাবে ৩৩০ মিলি লিটারের একটি কোকা কোলার ক্যানে!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: বিশ্বজুড়ে কোভিড নাইন্টিনের যত ভাইরাস সক্রিয় রয়েছে তা সহজেই ৩৩০ মিলি লিটারের একটি কোকা কোলার বোতলে রাখা যাবে। বৃটিশ গণিতবীদ কিট ইয়াটেস সম্প্রতি হিসেব করে এই তথ্য দিয়েছেন। এ খবর দিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
খবরে বলা হয়, এই হিসেব করতে গিয়ে গণিতবীদ কিট ইয়াটেস বিশ্বজুড়ে করোনার নতুন সংক্রমণের হার ব্যবহার করেছেন। এরসঙ্গে তিনি হিসেব করেছেন মানুষের শরীরে কী পরিমাণ ভাইরাস থাকে তার গড়। তার হিসেবে বর্তমানে প্রায় দুই কুইন্টিলিয়ন কিংবা দুই বিলিয়ন বিলিয়ন করোনাভাইরাস বিশ্বে সক্রিয় রয়েছে। একটি করোনাভাইরাস বা সার্স-কোভ-২ এর আকার মাত্র ১০০ ন্যানোমিটার (এক মিটারের ১০০ বিলিয়ন ভাগের একভাগ)। এরপর নির্ধারণ করেছেন সক্রিয় সব ভাইরাস এক জায়গায় রাখলে তা কতখানি জায়গা দখল করবে।
কিট ইয়াটেসের হিসেবে বেড়িয়ে এসেছে, সব মিলিয়ে এই ভাইরাস মাত্র ৩৩০ মিলি লিটারের কোকাকোলার ক্যানে রাখা যাবে। এর মধ্য দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন, কত সামান্য পরিমাণ ভাইরাস বিশ্বের এতোবড় ক্ষতি করেছে।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes