বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টে আরোহণ : তার শেষ আবেদন- আমাকে বাঁচান

ডেস্ক: বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টে আরোহণ এক স্বপ্ন। ওই স্বপ্ন পূরণ করতে গিয়ে এ যাবৎ কতজন যে প্রাণ দিয়েছেন প্রতিকূল আবহাওয়া আর পদে পদে বিপদের কারণে তার কোন ইয়ত্তা নেই। সর্বশেষ গত কয়েক দিনে ওই স্বপ্ন পূরণ করতে গিয়ে মারা গেছেন কমপক্ষে ৪ জন। তাদেরই একজন নেপালি বংশোদভূত কানাডিয়ান শিরিয়া শাহ-ক্লোরফাইন। মারা যাওয়ার আগে সহযাত্রীদের কাছে তার শেষ কথা ছিল- ‘আমাকে বাঁচাও’। কিন্তু তারা তাকে বাঁচাতে পারেননি। পৃথিবী থেকে ২৯ হাজার ফুট উপরে তারা তখন সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত। এসব খবর প্রকাশ হয়েছে তখনই, যখন আরেকজন পর্বতারোহী ফিরে এসেছেন বেস ক্যাম্পে। তার আশঙ্কা ওই স্থানে মারা গিয়ে থাকতে পারেন ৭ জন। যারা মারা গিয়েছেন, তাদের মধ্যে রয়েছেন একজন জার্মান চিকিৎসক এবারহার্ড শাফ, শিরিয়া শাহ-ক্লোরফাইন। যিনি বেস ক্যাম্পে ফিরে এসেছেন তিনি বলেছেন, সাউথ কোল-এর শেষ ক্যাম্পের ওপরে যে এলাকা তাকে সবাই ‘ডেথ জোন’ বা মৃত্যু উপত্যকা বলে থাকেন। এর কারণ সেখানে পিচ্ছিল বরফের ঢাল। বিপদসঙ্কুল অবস্থা। অক্সিজেনের পরিমাণ খুবই কম। মৃত শিরিয়া শাহের এক আত্মীয় শেলিয়ান সিদ্দু বলেছেন, আমরা জানতে পেরেছি তার শেষ আর্তি ছিল- আমাকে বাঁচাও। সে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কথা বলেছে। জানা গেছে, এভারেস্টের চূড়ায় আরোহণ করতে যাওয়া প্রায় ১৫০ জন মানুষের একটি জ্যাম লেগে গিয়েছিল। গত শনিবার সকালের দিকে যখন প্রচণ্ড বাতাস শুরু হয়, তখন তাদের অনেকেই সেখানে আটকা পড়েন। কলোরাডোর এক অধিবাসী ড. জন কেদ্রোস্কি ডেনভারে ফক্স ৩১কে বলেছেন, গতকালও অনেক পর্বতারোহীকে খুঁজে পাওয়া যায়নি। ৭ জন মারা যেয়ে থাকতে পারেন। তিনি সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছার জন্য চেষ্টা করছেন। কিন্তু এখনও সফল হননি। তিনি বলেছেন, একবার যখন আপনি ৮ হাজার থেকে ২৬ হাজার ফুট উপরে উঠে যাবেন, তখন আপনার শরীর ভীষণভাবে দুর্বল হয়ে পড়বে। আপনাকে আর সাড়া দেবে না। তখন আপনি যদি একটি বড় দলের সঙ্গে না থাকেন, তাহলে আপনি আশাহত হবেন। আপনার মনে হবে এখানেই সব শেষ। আপনার আর করার কিছুই নেই।মানবজমিন
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের