Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

বিশ্বের সেরা কর্মক্ষেত্র গুগল

অনলাইন ডেস্ক পঠিত: 14 বার

প্রকাশিত: October 24, 2013 | 1:08 PM

 

সেরা কাজের পরিবেশ রয়েছে গুগলেসেরা কাজের পরিবেশ, অফিসের নানা সুযোগ-সুবিধা, কর্মীর মূল্যায়ন সব মিলিয়ে একটি আদর্শ কর্মক্ষেত্র সব পেশাজীবীরাই কামনা করেন। বিশ্বের কোন প্রতিষ্ঠানে রয়েছে সেরা কাজের পরিবেশ?
সম্প্রতি এক জরিপে উঠে এসেছে বিশ্বের সবচেয়ে সেরা কর্মক্ষেত্রটির নাম গুগল। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের হিউম্যান রিসোর্স পরামর্শক প্রতিষ্ঠান ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক ইনস্টিটিউট’ সম্প্রতি বিশ্বের সেরা ২৫ টি কর্মক্ষেত্রের তালিকা প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানটির করা জরিপ অনুযায়ী, বিশ্বের সেরা কর্মক্ষেত্রের তালিকায় মাল্টিন্যাশনাল কোম্পানি হিসেবে শীর্ষে রয়েছে অনুসন্ধান সেবাদাতা গুগল। দ্বিতীয় অবস্থানে রয়েছে সফটওয়্যার নির্মাতা এসএএস ইনস্টিটিউট আর তৃতীয় অবস্থানটি নেটওয়ার্ক স্টোরেজ সেবাদাতা নেটঅ্যাপের। এ তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট।
গ্রেট প্লেস টু ওয়ার্ক ইনস্টিটিউটের  করা সেরা কর্মক্ষেত্রের তালিকায় এশিয়ার কোনো প্রতিষ্ঠানের স্থান হয়নি। সেরা ১০টি কর্মক্ষেত্রের মধ্যে নয়টি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান। সেরা ১০ টি প্রতিষ্ঠানের মধ্যে কেবল যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ‘ডিয়েগো’র স্থান হয়েছে।
সেরা কোম্পানির তালিকায় এ বছর বিশ্বের ৪৫ টি দেশ থেকে ছয় হাজার প্রতিষ্ঠান প্রতিযোগিতায় ছিল। ছয় হাজার প্রতিষ্ঠানের মধ্য থেকে ২৫ টি প্রতিষ্ঠান সেরা কর্মক্ষেত্র হিসেবে নির্বাচন করেছে গ্রেট প্লেস টু ওয়ার্ক ইনস্টিটিউট। এই ২৫ টি প্রতিষ্ঠানে বিশ্বের ১ কোটিরও বেশি মানুষ কাজ করেন।

সেরা কর্মক্ষেত্রের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হচ্ছে, গুগল, এসএএস, নেটঅ্যাপ, মাইক্রোসফট, ডব্লিউএল গোর অ্যান্ড অ্যাসোসিয়েটস, কিম্বার্লি-ক্লার্ক, ম্যারিয়ট, ডিয়োগো, ন্যাশনাল ইনস্ট্রুমেন্টস, সিসকো, অটোডেস্ক,মনস্যানটো, বিবিভিএ, আমেরিকান এক্সপ্রেস, হিলটি, টেলিফোনিকা, অ্যাকোর, কুইনটাইলস, এসসি জনসনস, ফেডএক্সপ্রেস, অ্যাটেনটো, মার্স, ম্যাকডোনাল্ডাস, কোকা-কোলা ও নোভারটিস।প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV