Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

বিশ্বের ১০০ বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ওপর অনুষ্ঠান হবে : ড. মোমেন

অনলাইন ডেস্ক পঠিত: 20 বার

প্রকাশিত: January 25, 2022 | 8:57 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ বলেছেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন বিশ্বের ১০০টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি ও আদর্শের ওপর সেমিনার ও কর্মশালার মতো অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি বলেন, ‘আমরা (বঙ্গবন্ধু ফাউন্ডেশন) বিশ্বের ১০০টি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশের অসামান্য সাফল্যের ওপর সেমিনার ও কর্মশালা আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছি।’ বাসস
পররাষ্ট্রমন্ত্রী মোমেন, যিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশনেরও সভাপতি, আরো বলেন, বিশ্বের ৩৯টি দেশে ফাউন্ডেশনের কমিটি আছে এবং তারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক দিকগুলো তুলে ধরতে দৃঢ়প্রতিজ্ঞ। ড. মোমেন বলেন, ‘আমরা বিশ্বের দরবারে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও তাঁর সারাজীবনের সংগ্রামের কথার পাশাপাশি বাংলাদেশের ইতিবাচক দিকগুলো তুলে ধরব। এছাড়াও ফাউন্ডেশন এখন পর্যন্ত যেসব বীর মুক্তিযোদ্ধা বেঁচে আছেন- তাদের সাক্ষাৎকার গ্রহণের পদক্ষেপ নিয়েছে।’ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ ব্যাপারে ফাউন্ডেশনকে সহায়তা করবে বলেও তিনি উল্লেখ করেন। পররাষ্ট্রমন্ত্রী ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সাথে আজ সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের পর সাংবাদিকদের কাছে এ সব কথা বলেন।
ড. মোমেন বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই বিদেশে ৮১টি বাংলাদেশ মিশন ও অফিসে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করেছে। বাংলাদেশের ব্যাপারে নেতিবাচক প্রচারণার ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে একটি কায়েমী স্বার্থান্বেষী মহল বিদেশের মাটিতে বসে তাদের নিজের দেশের বিরুদ্ধে এ ধরণের সর্বৈব মিথ্যা তথ্যভিত্তিক অপপ্রচারণামূলক অপকর্মের সাথে জড়িত।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV