বিশ্বে ইন্টারনেট ব্যবহারে পুরুষরা নারীদের তুলনায় এগিয়ে…
ডেস্ক: বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীর মোট সংখ্যা ২৮০ কোটি। এর মধ্যে ১৫০ কোটি পুরুষ ও নারীর সংখ্যা ১৩০ কোটি। জাতিসংঘের নতুন এক পরিসংখ্যানে এ তথ্য দেয়া হয়েছে। ইউএন ব্রডব্যান্ড কমিশন বলছে, আগামী ৩ বছরে পুরুষের সঙ্গে নারী ইন্টারনেট ব্যবহারকারীর ব্যবধান আরও ১৫ কোটি বেড়ে ৩৫ কোটিতে দাঁড়াতে পারে। ‘ব্রডব্যান্ড অ্যান্ড জেন্ডার’ বিষয়ের ওপর জাতিসংঘের প্রথম বৈশ্বিক জরিপে এ তথ্য উঠে এসেছে। বিশেষত, উন্নয়নশীল বিশ্বে নারী-পুরুষ ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে সংখ্যার তারতম্য অনেক বেশি পরিলক্ষিত হচ্ছে। অন্য এক জরিপে দেখা গেছে, বিশ্বজুড়ে গড়ে ২১ শতাংশ নারী মোবাইল ফোন নিতে আগ্রহী নন। এ ক্ষেত্রটিতেও পুরুষ ও নারীর পার্থক্যটা ৩০ কোটিতে গিয়ে ঠেকেছে। তথ্য-প্রযুক্তিগত ক্ষেত্রে নারীদের এ পিছিয়ে থাকাটা ভাবিয়ে তুলছে বিশেষজ্ঞদের। স্বতঃস্ফূর্তভাবে ইন্টারনেট ব্যবহারে বিশ্বজুড়ে নারীদের সংখ্যা বাড়াতে প্রচারণা চালাচ্ছে ইউএন ব্রডব্যান্ড কমিশন।মানবজমিন
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী