বিশ্বে এখনও শিশু শ্রমিকের সংখ্যা ১৬ কোটি ৮০ লাখ

ডেস্ক: জাতিসংঘের নতুন এক পরিসংখ্যানে বলা হচ্ছে, গত বছর বিশ্বে শিশু-শ্রমিকের সংখ্যা ছিল ১৬ কোটি ৮০ লাখ। জাতিসংঘ শ্রম সংস্থা গতকাল এক বিবৃতিতে এ তথ্য দেয়। অগ্রগতি হলেও, তা যথেষ্ট দ্রুত হচ্ছে না বলে সংস্থাটির পক্ষ সতর্ক করে দেয়া হয়েছে। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের (আইএলও) পরিসংখ্যান অনুযায়ী, ২০০০ সালে সারা বিশ্বে মোট শিশু-শ্রমিকের সংখ্যা ছিল ২৪ কোটি ৬০ লাখ। সে হিসেবে বর্তমান পরিসংখ্যান তুলনামূলকভাবে আশাব্যঞ্জক। কিন্তু, তা যথেষ্ট নয়। আগামী মাসে ব্রাসিলিয়ায় ‘গ্লোবাল চাইল্ড লেবার’ সম্মেলনের আগে এ রিপোর্ট প্রকাশ করে আইএলও। বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে অল্পবয়সী ছেলে-মেয়েদের সংখ্যা অনেকটা কমে আসার বিষয়কে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। এ ধরনের কাজ স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি নিরাপত্তা ও শিশুর নৈতিকতা বিকাশকে ভয়াবহভাবে বাধাগ্রস্ত করে। ২০০০ সালে যেখানে ১৭ কোটি ১০ লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত ছিল, সে সংখ্যা বর্তমানে ৮ কোটি ৫০ লাখ। আইএলও’র মহাপরিচালক গাই রাইডার বলেন, আমরা সঠিক পথেই এগোচ্ছি। কিন্তু, অগ্রগতি এখনও বেশ মন্থর।
ডেস্ক: জাতিসংঘের নতুন এক পরিসংখ্যানে বলা হচ্ছে, গত বছর বিশ্বে শিশু-শ্রমিকের সংখ্যা ছিল ১৬ কোটি ৮০ লাখ। জাতিসংঘ শ্রম সংস্থা গতকাল এক বিবৃতিতে এ তথ্য দেয়। অগ্রগতি হলেও, তা যথেষ্ট দ্রুত হচ্ছে না বলে সংস্থাটির পক্ষ সতর্ক করে দেয়া হয়েছে। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের (আইএলও) পরিসংখ্যান অনুযায়ী, ২০০০ সালে সারা বিশ্বে মোট শিশু-শ্রমিকের সংখ্যা ছিল ২৪ কোটি ৬০ লাখ। সে হিসেবে বর্তমান পরিসংখ্যান তুলনামূলকভাবে আশাব্যঞ্জক। কিন্তু, তা যথেষ্ট নয়। আগামী মাসে ব্রাসিলিয়ায় ‘গ্লোবাল চাইল্ড লেবার’ সম্মেলনের আগে এ রিপোর্ট প্রকাশ করে আইএলও। বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে অল্পবয়সী ছেলে-মেয়েদের সংখ্যা অনেকটা কমে আসার বিষয়কে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। এ ধরনের কাজ স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি নিরাপত্তা ও শিশুর নৈতিকতা বিকাশকে ভয়াবহভাবে বাধাগ্রস্ত করে। ২০০০ সালে যেখানে ১৭ কোটি ১০ লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত ছিল, সে সংখ্যা বর্তমানে ৮ কোটি ৫০ লাখ। আইএলও’র মহাপরিচালক গাই রাইডার বলেন, আমরা সঠিক পথেই এগোচ্ছি। কিন্তু, অগ্রগতি এখনও বেশ মন্থর।মানবজমিন
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল