Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

বিশ্বে ক্ষুধা অর্ধেক হ্রাসের লক্ষ্যমাত্রা হাতের নাগালে :জাতিসংঘের প্রতিবেদন

অনলাইন ডেস্ক পঠিত: 136 বার

প্রকাশিত: July 2, 2013 | 1:01 PM

বিশ্বব্যাপী চলমান অর্থনৈতিক সংকট ও আন্তর্জাতিক সহায়তা দিনে দিনে কমে আসার মধ্যেও জাতিসংঘ বলছে, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের পথে বিরাট অগ্রগতি হয়েছে। এ লক্ষ্যের মধ্যে রয়েছে ২০১৫ সালের মধ্যে বিশ্বব্যাপী ক্ষুধার্ত মানুষের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা।
জাতিসংঘ তার অষ্টম সহস্রাব্দ লক্ষ্যমাত্রার বিষয়ে গতকাল সোমবার একটি অগ্রগতি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ‘তেজোদীপ্ত প্রচেষ্টার কারণে ২০১৫ সালের মধ্যে বিশ্বের ক্ষুধার্ত মানুষের হার অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা অর্জন এখন দৃশ্যত হাতের নাগালে রয়েছে।’
১৩ বছর আগে বিশ্বনেতারা এমডিজি নির্ধারণ করেছিলেন। এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল দারিদ্র্য কমানো, প্রাণঘাতী এইডস রোগের বিস্তার থামানো, শিক্ষাব্যবস্থার উন্নয়ন, লিঙ্গ সমতা, শিশু ও মাতৃস্বাস্থ্য এবং টেকসই পরিবেশ নিশ্চিত করা।
বিশ্বে অতি দরিদ্র মানুষের (যাদের দৈনিক আয় ১ দশমিক ২৫ ডলারের নিচে) সংখ্যা অর্ধেকে নামানোর এমডিজি লক্ষ্যমাত্রা পাঁচ বছর হাতে রেখে ২০১০ সালেই অর্জিত হয়েছে। প্রতিবেদনে স্বাস্থ্য খাতেও বড় ধরনের অগ্রগতির ওপরে আলোকপাত করা হয়েছে। এর নিদর্শন হিসেবে এইচআইভি বা এইডসের দৌরাত্ম্য হ্রাসের পাশাপাশি ম্যালেরিয়া ও যক্ষ্মায় মৃত্যু হার কমার কথা উল্লেখ করা হয়েছে।
তবে লক্ষ্যমাত্রা অর্জনের যে চূড়ান্ত সময়সীমা রয়েছে, তা শেষ হতে বাকি আর মাত্র এক হাজার দিনেরও কম।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেন, ‘এখনো অগণিত নারী সন্তান জন্ম দেওয়ার সময় মারা যাচ্ছেন, যেখানে তাঁদের বাঁচানোর উপায় আমাদের হাতে রয়েছে। এ ছাড়া ২৫ কোটির বেশি মানুষ এখনো উন্নতমানের স্যানিটেশন সুবিধা পাচ্ছে না।’
গতকালের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্বে অপুষ্টির শিকার মানুষের সংখ্যা ১৯৯০-৯২ মেয়াদের ২৩ দশমিক ২ শতাংশ থেকে কমে ২০১০-১২ মেয়াদে ১৪ দশমিক ৯-এ দাঁড়িয়েছে। এত কিছুর পরও ২০১৫ সালের মধ্যে বিশ্বের ক্ষুধার্ত মানুষের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার জন্য এ পর্যন্ত হওয়া অগ্রগতিকে যথেষ্ট মনে করছে না জাতিসংঘ। তবে প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব যদি ক্ষুধা নির্মূল করতে যথার্থ পদক্ষেপ নেয়, তবে ওই সময়ের মধ্যে লক্ষ্যে পৌঁছানো সম্ভব। এএফপি।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV