Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

বিশ্বে গত বছর ১০১ সাংবাদিক নিহত

অনলাইন ডেস্ক পঠিত: 85 বার

প্রকাশিত: May 5, 2011 | 9:29 AM

ইউএসএনিউজ ডেস্ক: বিশ্বে গত বছর ১শ ১জন সাংবাদিক নিহত হয়েছেন। ১৯৯০ দশকের পর সাংবাদিক প্রাণহানির এ সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ। আন্তর্জাতিক প্রেস ইনস্টিটিউট (আইপিআই) মঙ্গলবার জানায়, সাংবাদিকদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল এশিয়া, এখানে ২০১০ সালে মোট ৪০ সাংবাদিক নিহত হয়েছেন।

 

 

তাদের মধ্যে পাকিস্তানেই ১০ জনের প্রাণহানি ঘটেছে। আমেরিকা মহাদেশে ৩২ সাংবাদিক নিহত হয়েছেন। সাংবাদিকদের জন্য দ্বিতীয় সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ মহাদেশ হল আমেরিকা। সংস্থার এক বিবৃতিতে বলা হয়, ২০০৯ সালের তুলনায় ২০১০ সালে সাংবাদিক প্রাণহানির সংখ্যা কমে এসেছে। ২০০৯ সালে ১শ ১০ সাংবাদিক নিহত হয়েছিলেন। পান্তরে ২০১০ সালে ১শ ১ সাংবাদিক নিহত হয়েছেন। আইপিআই যে সব দেশের সাংবাদিকরা সবচেয়ে বেশি নিহত হচ্ছেন সেগুলোর একটি তালিকা প্রকাশ করেছে। এসব দেশে সাংবাদিকদের ঝুঁকি সবচেয়ে বেশি বলে আইপিআই আভাস দিয়েছে। সংস্থাটি জানায়, পাকিস্তানে মোট ১৫ জন, মেক্সিকোয় ১২ জন ও হন্ডুরাসে ১০ সাংবাদিক নিহত হয়েছেন। গত পাঁচ বছরে বিশ্বে মোট ৪শ ৭২ সাংবাদিক নিহত হয়েছেন। এর মধ্যে ইরাক ও ফিলিপাইনে সবচেয়ে বেশি সাংবাদিক মারা গেছেন। ২০০৯ সালে দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩২ সাংবাদিক রাজনৈতিক হত্যাকান্ডের শিকার হন। 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV