Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

বিশ্বে নারী উন্নয়নে প্রেসিডেন্ট ট্রাম্পের বাজেট ১০০ মিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক পঠিত: 74 বার

প্রকাশিত: March 10, 2019 | 2:53 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রস্তাবিত বাজেটে বিশ্বে নারী উন্নয়ন তহবিলের জন্য ১০০ মিলিয়ন ডলার বরাদ্দ রাখবেন। বিশ্বব্যাপী নারী উন্নয়নে ব্যয় করা হবে ইভাঙ্কা ট্রাম্পের নেতৃত্বাধীন নারী উন্নয়ন তহবিলের এ অর্থ। এ বিষয়ে হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়, আশা করা হচ্ছে ১১ মার্চ বাজেটটি প্রকাশ করা হবে। বাজেটে বিশ্বব্যাপী নারীদের উন্নয়ন এবং সমৃদ্ধিতে একটি তহবিল থাকবে। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্বব্যাপী নারীদের উন্নয়নে একটি প্রকল্পের উদ্ধোধন করে ট্রাম্প প্রশাসন। প্রকল্পটির নেতৃত্বে রয়েছেন ট্রাম্পের উপদেষ্টা ও তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিবৃতিতে ইভাঙ্কা বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে ২০২৫ সালের মধ্যে বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর ৫০ মিলিয়ন নারীকে আর্থিক সহায়তা দেয়ার মাধ্যমে স্বাবলম্বী করে তোলা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আসন্ন বাজেটের অন্তর্ভুক্ত ১০০ মিলিয়ন ডলারের কথাও জানান তিনি। নতুন এ উদ্যোগটি বাস্তবায়নে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট, জাতীয় নিরাপত্তা কাউন্সিল এবং অন্যান্য কিছু সংস্থা যৌথভাবে কাজ করবে। প্রকল্পটির মূল উদ্দেশ্য বিশ্বব্যাপী নারীদের চাকরির প্রশিক্ষণ, আর্থিক সহায়তা এবং আইনি সহায়তা দেয়া। নারী উন্নয়নের এ অর্থায়নটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার মাধ্যমেই হবে। প্রাথমিকভাবে ৫০ মিলিয়ন ডলারের তহবিল গঠন করেছে সংস্থাটি। প্রকল্পটির অর্থায়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোও সহায়তা করবে। ২০১৭ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে যোগ দেয়ার পর থেকেই ইভাঙ্কা ট্রাম্প বিশ্বের নারী উন্নয়নে কাজ করছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV