বিশ্বে প্রতি ৪০ সেকেন্ডে একজনের আত্মহত্যা!
বিশ্বে প্রতি বছর ১০ লাখ মানুষ আত্মহননের পথ বেছে নেয়। এ হিসাবে প্রতি ৪০ সেকেন্ডে আত্মহত্যা করে একজন। যুদ্ধ ও হত্যায় যত লোকের প্রাণহানি ঘটে এ সংখ্যা তার চেয়ে বেশি। জরুরি ভিত্তিতে এ সংকট মোকাবেলার আহ্বান জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। সোমবার বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে হুর এক রিপোর্টে বলা হয়, বিশ্বে প্রতি বছর প্রায় ১০ লাখ মানুষ আত্মহত্যা করে। হু বলছে, পরিস্থিতি দিন দিনই খারাপ হচ্ছে। এতে আরও বলা হয়, প্রতি বছর যত মানুষ আত্মহত্যার করে তার চেয়ে ২০ গুণ মানুষ আত্মহত্যার চেষ্টা করে। এর অর্থ বিশ্বে ৫ শতাংশ লোক আত্মহননের চেষ্টা করে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়। রিপোর্টে বলা হয়, বিশ্বে সবচেয়ে বেশি লোক আত্মহত্যা করে লিথুনিয়া ও রাশিয়ার মতো পূর্ব ইউরোপের দেশগুলোতে।এএফপি/সমকাল
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests