বিশ্বে মেয়েদের জন্য সবচেয়ে নিরাপদ দেশ অস্ট্রেলিয়া
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : পৃথিবীর মানচিত্রে এমন একটি দেশ রয়েছে যেখানে নারীরা সবচেয়ে বেশি নিরাপদ। দেশটির নাম অস্ট্রেলিয়া। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সাউথ আফ্রিকার ‘নিউ ওয়ার্ল ওয়েলথ’ গবেষণা প্রতিষ্ঠানের একটি প্রতিবেদনে ১৯৫টি দেশ নিয়ে নারীদের জন্য নিরাপদ একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, দীর্ঘমেয়াদী সম্পদ বৃদ্ধির মূলেই রয়েছে নারীদের নিরাপত্তা। সেক্ষেত্রে অর্থনীতিতে সমৃদ্ধির দিক দিয়ে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া। একইসঙ্গে দেশটি টানা দুবার নারীদের জন্য সবচেয়ে বেশি নিরাপদ দেশ হিসেবে নির্বাচিত হয়েছে।
প্রতিবেদনে প্রকাশিত নারীদের জন্য ৫টি নিরাপদ দেশের মধ্যে রয়েছে- অস্ট্রেলিয়া, মালটা, আইসল্যান্ড, নিউজিল্যান্ড ও কানাডা।
শীর্ষ পাঁচটি দেশের বেশিরভাগ দেশই শক্তিশালী নেটওয়ার্কধারী ব্যক্তিদের স্থানান্তরের জন্য জনপ্রিয় গন্তব্যস্থল ছিল। অন্যদিকে গত কয়েক বছরে ইউরোপের জনপ্রিয় লন্ডন, প্যারিসের মতো শহরগুলো সেই তালিকার ক্রমান্বয়ে নিচে অবস্থান করছে।
প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার অর্থনৈতিক সমৃদ্ধির পেছনে নারীদের নিরাপত্তা একটি বড় অনুপ্রেরণা। এ ছাড়া অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ন্যূনতম মজুরির কারণেও এখন পর্যন্ত বিশ্ব অর্থনীতিতে শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’