বিশ্বে সবচেয়ে খর্বাকৃতি নারী ও পুরুষের দেখা হল ইটালিতে

পৃথিবীতে এমন কিছু মানুষের জন্ম হয় যাদেরকে মানুষ স্মরণ করে। কখনো নিজের ক্ষমতায় কখনো পরিশ্রমের মাধ্যমে তারা হয়ে ওঠেন স্মরণীয়। আবার কখনো প্রকৃতিই তাদের স্মরণীয় করে তোলে। সে নিয়মেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখানোর জন্য স্বর্গ একটি জুটি বানানো হয়েছিলো। এরা হলেন বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির পুরুষ চন্দ বাহাদুর ডাঙ্গি ও নারী জ্যোতি আমগে। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের ২০১৩ সালের সংস্করণের জন্য ছবির পোজ দিতে তারা সাক্ষাত্ করেন পরস্পরের সাথে। এটাও একটা রেকর্ড। কারণ বিশ্বে সবচেয়ে খর্বাকৃতির নারী-পুরুষের সাক্ষাতের প্রথম ঘটনা। আর তাই আগামী ১৩ সেপ্টেম্বর প্রকাশিতব্য ২০১৩ সালের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাবে তাদের ছবি। ইটালিতে তাদের এ সাক্ষাতের ব্যবস্থা করা হয়।
৭২ বছর বয়সী চন্দ্রের বাড়ি নেপালের প্রত্যন্ত অঞ্চলে আর ১৮ বছর বয়সী জ্যোতি আমগে’র বাস ভারতের নাগপুরে। চন্দ্রের উচ্চতা ২১ দশমিক ৫ ইঞ্চি আর জ্যোতি আমগে’র উচ্চতা ২৪ দশমিক ৭ ইঞ্চি।
গত ডিসেম্বরে ১৮ বছর পূর্ণ হওয়ার পর জ্যোতি বিশ্বের সবচেয়ে খর্বাকার নারীর রেকর্ড দখল করেন। তার শারীরিক অবস্থাকে বলা হয়, একন্ড্রোপ্লাসিয়া। এটি একটি জেনেটিক ব্যাধি যা হাড়ের বৃদ্ধি ও জীবদেহের অস্থিসন্ধির গঠনকে ক্ষতিগ্রস্ত করে। আর গত ফেব্রুয়ারিতে খর্বাকার পুরুষ হিসাবে নিজের নাম লেখান চন্দ্র। এ সাক্ষাতের বিষয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তা মার্কো ফ্রিগাটি বলেন, এটি একটি অসাধারণ মুহূর্ত। তারা দুইজন সত্যিকার অর্থে অসাধারণ ব্যক্তিত্ব। তাদের সাক্ষাতের মুহূর্ত ছিল মন্ত্র-মুগ্ধ করার মতো।ইত্তেফাক
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity