Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বিশ্বে সর্বোচ্চ কার্বন নির্গমনের ক্ষেত্রে সবচেয়ে বেশি দায়ী চীন

অনলাইন ডেস্ক পঠিত: 42 বার

প্রকাশিত: May 25, 2012 | 8:12 PM

Details

গত বছর বিশ্বে রেকর্ড পরিমাণ কার্বন ডাই অক্সাইড নির্গত হয়েছে, যাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। চীনের কার্বন নির্গমনের হার যুক্তরাষ্ট্র ও ইউরোপকেও ছাড়িয়ে গেছে বলে বৃহস্পতিবার জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা ‘আইইএ’।

প্যারিসভিত্তিক আইইএ জানায়, প্রাথমিক হিসাবে গত বছর কার্বন নির্গমন ৩ দশমিক ২ শতাংশ বেড়ে ৩১ দশমিক ৬ গিগাটনে পৌঁছেছে। গত বছর বিশ্বে সর্বোচ্চ কার্বন নির্গমনের ক্ষেত্রে সবচেয়ে বেশি দায়ী চীন। তাদের কার্বন নির্গমনের হার ৯ দশমিক ৩ শতাংশ হারে বাড়ছে। বেশি পরিমাণে কয়লা জ্বালানি হিসাবে ব্যবহার করার কারণেই এমন হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

আইইএ’র ওয়েবসাইটে সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ এক বিবৃতিতে বলেছেন, “কার্বন নির্গমন আরো বেশি মাত্রায় বাড়ার এ ঘটনায় এটি স্পষ্ট যে, বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার লক্ষ্যমাত্রা বাস্তবায়নের পথ প্রায় বন্ধ হয়ে যাচ্ছে।”

বিজ্ঞানীদের অভিমত, একমাত্র ২০২০ সালের মধ্যে কার্বন নির্গমনের পরিমাণ ৪ হাজার ৪শ’ কোটি টনের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারলে ওই লক্ষ্য পূরণ করা সম্ভব। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব এড়াতে এ শতাব্দীতে বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি না হওয়ার বিষয়টি নিশ্চিত করা জরুরি।

কার্বন নির্গমন সীমিত রাখতে এ বছর কিয়োটো প্রটোকলেরমেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ২০১৫ সলের মধ্যে নতুন বিশ্ব জলবায়ু চুক্তিতে পৌঁছাতে ১৮০টিরও বেশি দেশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।রয়টার্স/ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV