বিশ্বে ২০১৮ সালে ৮০ জন সাংবাদিক নিহত : রিপোর্টাস উইথ আওট বর্ডার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বিশ্বজুড়ে চলতি বছরে নিহত সাংবাদিকের সংখ্যা আশিতে পৌছেছে। এ সংখ্যা গত বছরের তুলনায় ১৫ জন বেশী। সারাবিশ্বে সাংবাদিকদের নিয়ে গঠিত আন্তর্জাতিক সংগঠন রিপোর্টাস উইথ আওট এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার সংগঠনটি নিজস্ব ওয়েব পেজে জানিয়েছে, চলতি বছরে নিহত সাংবাদিকের সংখ্যা ৮০, আটকের সংখ্যা ৩৪৮ জন। নিখোঁজ রয়েছে ৩ জন। এছাড়া জিম্মি রয়েছে আরো ৬০ জন।
চলতি বছরে বেশী প্রসিদ্ধি পাওয়া দুইজন সাংবাদিক হলেন গত নভেম্বরে ইস্তাম্বুলের সৌদি কনস্যূলেটে নিহত সৌদি সাংবাদিক জামাল খাসোগজি, গত ফেব্রুয়ারি মাসে নিহত স্লোভাকিয়ার সাংবাদিক বান কোতিয়াক।
সংগঠনটির বিশেষজ্ঞদের দাবি, গণমাধ্যম কর্মীদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে, আফগানিস্তান (নিহত ১৫), সিরিয়া (নিহত ১১), মেক্সিকো (নিহত ৯)। এমনকি এ তালিকায় যুক্তরাষ্ট্রের নামও উঠে এসেছে।
গত নভেম্বরের শেষের দিকে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের আনাপুলিশ শহরে এক মার্কিন নাগরিকের গুলিতে ক্যাপিটাল গেজেট পত্রিকার এডিটর অফিসে কর্মরত ৫ সাংবাদিক নিহত হন। সূত্র: আরটি
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!