বিশ্বে ২০৫০ সালে ৪০ কোটি মানুষ অভিবাসী হবে
ইউএসএনিউজ ডেস্ক: ২০৫০ সালে রুটি-রুজির সন্ধানে নিজ দেশ ছেড়ে অন্য দেশে যাওয়া মানুষের সংখ্যা হবে ৪০ কোটি ৫০ লাখ। সোমবার জেনেভাভিত্তিক ‘ইন্টান্যাশনাল অর্গানাইজেশন অব মাইগ্রেশনের (আইওএম) এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। খবর রয়টার্স অনলাইনের।২০৫০ সালে অভিবাসীর এ সংখ্যা হবে বর্তমান বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৭ শতাংশ। গ্রাম থেকে মানুষ শহরমুখী হওয়ায় বিভিন্ন দেশের অভ্যন্তরীণ অভিবাসীর সংখ্যাও বাড়ছে বলে জানায় আইওএম। সংস্থাটির তথ্যমতে, চলতি বছর নিজ দেশের মধ্যে স্থানান্তরিত হওয়া ও বিদেশে যাওয়া অভিবাসীর সংখ্যা অন্তত ১০০ কোটিতে পেঁৗছেছে। বিবৃতিতে আইওএম বলেছে, আগামী কয়েক দশকে আন্তর্জাতিক অভিবাসন বাড়বে এবং তা জটিল হবে।গত ২০ বছরের মতো অভিবাসীর সংখ্যা বাড়তে থাকলে ২০৫০ সালে আন্তর্জাতিক অভিবাসীর সংখ্যা ৪০ কোটি ৫০ লাখ হতে পারে বলে জানায় আইওএম। প্রতি দু’বছর অন্তর এ প্রতিবেদন প্রকাশ করে আইওএম। সংস্থাটির যুক্তরাষ্ট্রের মহাপরিচালক উইলিয়াম ল্যাসি সুইং জানান, অভিবাসীর ও দেশের স্বার্থ বিবেচনায় রেখে সরকারগুলোকে অভিবাসনের ক্ষেত্রে এখন দীর্ঘমেয়াদি নীতি নির্ধারণ করতে হবে।
প্রসঙ্গত, অন্য দেশে যাওয়া অভিবাসীর সংখ্যা ২০০৫ সালে ছিল ১৯ কোটি ১০ লাখ। গত বছর এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ২১ কোটি ৪০ লাখে।
প্রসঙ্গত, অন্য দেশে যাওয়া অভিবাসীর সংখ্যা ২০০৫ সালে ছিল ১৯ কোটি ১০ লাখ। গত বছর এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ২১ কোটি ৪০ লাখে।
সর্বশেষ সংবাদ
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন