বিশ্বে ৪ কোটি ৩৩ লাখ শরণার্থী:পাকিস্তানে সর্বোচ্চ ১৯ লাখ
ইউএসএনিউজ ডেস্ক: জাতিসংঘের শরণার্থী সংস্থা সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলেছে, বর্তমান বিশ্বে ৪ কোটি ৩৩ লাখ লোক রয়েছে যারা তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। এর মধ্যে ১ কোটি ৫৪ লাখ লোক দেশ ছেড়েছে এবং ২ কোটি ৭৫ লাখ লোক যুদ্ধ-বিগ্রহ ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে নিজ দেশেই এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে চলে যেতে বাধ্য হয়েছে।পাকিস্তানে এখন বিশ্বের সবচেয়ে বেশি শরণার্থী : পাকিস্তান হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি শরণার্থীদের আশ্রয় দেওয়া দেশ। গতকাল জেনেভায় প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে এ কথা বলা হয়। দক্ষিণ এশিয়ার দেশটি বর্তমানে ১৯ লাখ শরণার্থীর ভার বহন করে চলেছে।
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, শরণার্থীদের জন্য পাকিস্তানের অর্থনীতিও বেশ চাপের মুখে রয়েছে। তাদের জাতীয় প্রবৃদ্ধির একটা অংশ চলে যাচ্ছে শরণার্থীদের পেছনে। বিশ্বে প্রতি বছরে ৪ কোটি ৩৭ লাখ এক দেশ ছেড়ে আরেক দেশে যাচ্ছে। তাদের মধ্যে ১৫ দশমিক ৫ শতাংশই শরণার্থী। আফগানিস্তান সবচেয়ে বেশি শরণার্থী সৃষ্টি করছে। ২০১০ সালে সে দেশ থেকে ৩০ লাখ শরণার্থী ছড়িয়ে পড়েছে বিভিন্ন অঞ্চলে। এর পরই আছে সোমালিয়া। অন্যদিকে রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের কাছে সবচেয়ে পছন্দের দেশ হলো দক্ষিণ আফ্রিকা। ২০১০ সালে সে দেশে ১ লাখ ৮০ হাজার রাজনৈতিক আশ্রয়প্রার্থী আবেদন করেছে, যা যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের চেয়ে তিনগুণ বেশি।দক্ষিণ এশিয়ার আরেক দেশ মিয়ানমার শরণার্থী তৈরিতে পঞ্চম স্থানে রয়েছে। রাজনৈতিক সংঘাতের কারণে সেদেশ ছেড়েছে ৪ লাখ ১৫ হাজার ৭৮০ জন। তাদের মধ্যে প্রায় দুই লাখ বাংলাদেশে অবস্থান করছে বলে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়। খবর সিএনএন, ডন অনলাইনের।সমকাল

সর্বশেষ সংবাদ
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের