Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

বিশ্বে ৭শ’ কোটি মানুষের মধ্যে পৌনে তিনশ’ কোটি যুবক যারা বিশ্ব মানব সম্পদের মূল শক্তি-জাতিসংঘ যুব সম্মেলনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. মোমেন

অনলাইন ডেস্ক পঠিত: 169 বার

প্রকাশিত: August 1, 2012 | 10:20 PM

DSC02534___SaKiL  মামুন-অর-রশিদ : তিন দিনব্যাপী জাতিসংঘ যুব সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের  স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, বিশ্বে সাতশ’ কোটি মানুষের মধ্যে যুবকের সংখ্যা পৌনে তিনশ’ কোটি। প্রায় অর্ধেক এই জনগোষ্ঠী বৈশ্বিক মানব সম্পদের মূল শক্তি। এদের উদ্যোগ, কর্মক্ষমতা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে পৃথিবীর চেহারা পাল্টে দেয়া যায়। তিনি বাংলাদেশে বর্তমান শেখ হাসিনা সরকারের আমলে ব্যাপক যুব কর্মসংস্থানের বিষয়টি তুলে ধরেন। জাতিসংঘ সাধারণ অধিবেশন কক্ষে স্থানীয় সময় বুধবার সকালে সম্মেলনের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়।  সম্মেলনে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর সহ¯্রাধিক প্রতিনিধি অংশ নেন। উদ্বোধনী পর্বে আরো বক্তৃতা করেন রোমানিয়ার স্থায়ী প্রতিনিধি সিমুনা নেকলাসকো, কেনিয়ার স্থায়ী প্রতিনিধি জোসেফিন ওজাম্বো। উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন জাতিসংঘের ডিপার্টমেন্ট অব পাবলিক ইনফরমেশন (ডিপিআই) বিভাগের কর্মকর্তা রামু ডামাধার। সম্মেলনে বাংলাদেশের পাঁচ সদস্যের একটি যুব প্রতিনিধি দল অংশ নিচ্ছে।  জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেন যুব সমাজের উদ্দেশ্যে দিক নির্দেশনা ও উদ্দীপনামূলক বক্তব্যে বলেন, আগামী দিনগুলো হচ্ছে ক্ষুধা-দারিদ্রকে জয় করে, বিবাদ-হানাহানি, যুদ্ধ-বিগ্রহ ভুলে গিয়ে শুধু এগিয়ে যাওয়ার প্রত্যয়ে সংকল্পবদ্ধ হওয়ার। ড. এ. কে. আব্দুল মোমেন তাঁর তথ্য পূর্ণ বক্তব্যে বৈশ্বিক জনগোষ্ঠীর বর্তমান অবস্থার চিত্র তুলে ধরে বলেন, পৃথিবীতে ৭শ’ কোটি মানুষের মধ্যে ২শ’ ৭৬ কোটি যুবক (যাদের বয়স ১৫ থেকে ৪০ বছর)। বৈশ্বিক মোট জনসংখ্যার যা শতকরা ৩৯ দশমিক ৫ ভাগ। একশ’ ৮৫ কোটির বয়স ১৫ বছরের নিচে। বিশ্বের মোট জনংখ্যার শতকরা ৬৬ ভাগের বয়স ৪০ বছরের নিচে। এই বিপুল জনগোষ্ঠীর আত্মউন্নয়ন ও ক্ষমতায়ন এখন সময়ের দাবি। প্রসঙ্গক্রমে তিনি বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ইমপাওয়ারিং পিপল’ তত্ত্ব তুলে ধরে বলেন, কর্মক্ষম যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, শ্রমবাজারে প্রবেশকারীদের কর্ম দক্ষতা তৈরী, শিক্ষার প্রসার, প্রশিক্ষণ, কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ, সরকারী-বেসরকারী পর্যায়ে যুবকদের কাজে সম্পৃক্ত  করে  ক্ষুধা-দারিদ্র; বৈষম্য, সন্ত্রাস ও শারীরিক-মানসিক প্রতিবন্ধী অবস্থার বিরুদ্ধে সামগ্রিকভাবে একটি সংগ্রাম গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে-‘সবার উপর মানুষ সত্য’। তরুণ প্রজম্মকে প্রমাণ করতে তাদের আগ্রহ, আন্তরিকতা, অভিলাস আর সম্মিলিত প্রচেষ্টা নতুন দিগন্ত উন্মোচন করতে পারে, যা ভবিষ্যতে শান্তিপূর্ণ, স্থিতিশীল আবাসযোগ্য উন্নত পৃথিবীর নিশ্চয়তা প্রদান করতে পারবে। জাতিসংঘ সহ¯্রাব্দ লক্ষ্যমাত্রা সমূহ তুলে ধরে দেশে-দেশে ব্যাপকভাবে যুবকদের এই কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।  ১লা আগস্ট শুরু হওয়া তিন দিনের এই সম্মেলন চলবে আগামী তিন আগস্ট পর্যন্ত। বাংলাদেশ এবারের ১১তম জাতিসংঘ যুব সম্মেলনের হোস্ট কান্ট্রি। তিন দিনব্যাপী সম্মেলনের বিভিন্ন পর্যায়ে কর্মঅধিবেশনে যুবকরা তাদের ভবিষ্যত করণীয় সম্পর্কে নিজস্ব আঙ্গিকে মতামত তুলে ধরবেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ