‘বিশ্ব অর্থনীতি স্বাভাবিক হচ্ছে’

ডেস্ক: ঘুরে দাঁড়িয়েছে বিশ্ব অর্থনীতি। ইউরো জোন আর যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসার লক্ষণ দেখা যাচ্ছে। গতকাল এমন কথা বলেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তবে উন্নত বাজারগুলোর উচ্চ মাত্রার ঋণ ও ক্রমবর্ধমান তেলের মূল্য অর্থনীতিকে আবার অস্থিতিশীল করে তুলতে পারে বলেও আইএমএফ সতর্ক করেছে। বিডিনিউজ এ খবর দিয়ে জানায়, গতকাল বেইজিংয়ে দেয়া এক ভাষণে বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথাগুলো বলেন আইএমএফ প্রধান ক্রিস্টিন লগার্ড। তিনি বলেন, বিশ্ব অর্থনীতি সম্ভবত স্বাভাবিক হয়ে আসছে। কিন্তু কৌশলে পরিচালনা করার মতো খুব বেশি সুযোগ এখানে নেই। কৌশল নির্ধারণে ভুল করার সুযোগ একেবারেই নেই। তিনি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সূচকগুলোর ঊর্ধ্বগতি ও গ্রিসের সঙ্কট মোকাবিলায় ইউরোপের সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বিশ্বব্যাপী অর্থসঙ্কট মোকাবিলায় গৃহীত কৌশল কাজে দিচ্ছে বলে মন্তব্য করেন। ক্রিস্টিন লগার্ড বলেন, এসব সম্মিলিত উদ্যেগের ওপর নির্ভর করে বিশ্ব অর্থনীতি আশঙ্কাজনক অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে এবং আমাদের আরও আশাবাদী করে তুলছে। তবে আশাবাদের ওপর নির্ভর করে অলীক নিরাপত্তাবোধে গা ভাসালে চলবে না। এখনও অর্থনৈতিক ক্ষেত্রে অনেক বড় বড় দুর্বলতা রয়ে গেছে, যার বিরুদ্ধে আমাদের লড়তে হবে। উন্নত অর্থনীতিগুলোর সরকারি ও ব্যক্তিমালিকানা সংক্রান্ত বিতর্কে অর্থ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা, তেলের ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধির ফলে বিশ্বব্যাপী প্রবৃদ্ধি হ্রাস পাওয়ার আশঙ্কা ও মধ্যবর্তী সময়ে উঠতি অর্থনৈতিক দেশগুলোর গতি শ্লথ হয়ে পড়াকে বিশ্ব অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে বর্ণনা করেন তিনি। মানবজমিন
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency