বিশ্ব কবিতার নতুন সঙ্কলনে স্থান পেলেন যুক্তরাষ্ট্র প্রবাসী কবি হাসানআল আব্দুল্লাহ
চীন থেকে প্রকাশিত বিশ্ব কবিতার একটি নতুন সঙ্কলনে বাংলাদেশের কবি হিসেবে দ্বিতীয় বারের মতো জায়গা করে নিলেন কবি ও শব্দগুচ্ছ সম্পাদক হাসানআল আব্দুল্লাহ। সংক্ষিপ্ত পরিচিত ও ছবিসহ এই এন্থেলজিতে তাঁর দু’টি কবিতা স্থান পেয়েছে। প্রথম কবিতা ‘সমুদ্রের পথে’ অনুবাদ করেছেন জ্যোতির্ময় দত্ত, আর দ্বিতীয় কবিতা ‘হাতের প্রসঙ্গ কিম্বা বেড়ে ওঠা অন্ধকার’ অনুবাদ করেছেন কবি নিজে। একশ’ একটি দেশের ২২১জন কবির কবিতা এই সঙ্কলনে রয়েছে। উল্লেখ্য ২০১৬ সালে চীন সরকারের আমন্ত্রণে তিনি সে দেশে অনুষ্ঠিত সিল্ক রোড আন্তর্জাতিক কবিতা সম্মেলনে যোগ দেন এবং ইয়োরোপিয় কবিতা পুরস্কার হোমার মেডেলে ভূষিত হন। হাসানআল আব্দুল্লাহর প্রকাশিত বইয়ের সংখ্যা ৩৬। তাঁর কবিতা অনুদিত হয়েছে ইংরেজী, ফরাসি, পোলিশ, স্পেনিশ, কোরিয়ন, চীনা ও ভিয়েতনামী ভাষায়। নিউইয়র্কে বসবাসরত, গণিতের শিক্ষক, কবি হাসানআল আব্দুল্লাহ ইতিমধ্যে তাঁর রচিত নতুন ধারার ‘স্বতন্ত্র সনেট’-এর মাধ্যমে ইতিমধ্যে আন্তর্জাতিক কাব্যঙ্গণে বিশেষ ভাবে পরিচিতি লাভ করেছেন।
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো