Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বিশ্ব ব্যাংকের পদ্মা সেতু প্রকল্প বাতিলে নর্থ আমেরিকা আওয়ামী লীগের সাংবাদিক সম্মেলন

অনলাইন ডেস্ক পঠিত: 59 বার

প্রকাশিত: July 10, 2012 | 7:33 PM

হাকিকুল  ইসলাম খোকন : বাপ্‌স নিউজ : নিউইয়র্ক : ভিত্তিহীন অজুহাতে বিশ্ব  ব্যাংকের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ প্রকল্প বাতিলে নর্থ আমেরিকা আওয়ামী  লীগের উদ্যোগে গত ৯ জুলাই সোমবার নিউইয়র্কের জ্যাক্সন হাইটসের টক অব দা  টাউন রেষ্টুরেন্টে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় Iসাংবাদিক  সম্মেলনে এ বিষয়ের উপর বিস্তারিত ও মূল বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি  ড. প্রদীপ রঞ্জন কর এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক আব্দুর  রহিম বাদশা।সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপদেষ্টা  রতন বড়–য়া ও সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, সহ-সভাপতি শরীফ
IMG_8031___SaKiL___1
সাহাবদ্দিন,  যুগ্ম সম্পাদক বিলকিস মোল্লা, দপ্তর সম্পাদক সাইদুর রহমান বেনু, জন-সংযোগ  সম্পাদক আব্দুল খালেক ও অন্যতম সদস্য মোঃ টি মোল্লা। সাংবাদিক সম্মেলনে  লিখিত বক্তব্যে নর্থ আমেরিকা আওয়ামী লীগের সভাপতি ড. প্রদীপ রঞ্জন কর বিশ্ব  ব্যাংক কর্তৃক পদ্মা সেতু বাতিলে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন,  মাননীয় প্রধানমন্ত্রীর দেশীয় অর্থায়নে পদ্মা সেতু নির্মানের ঘোষনাকে আমরা  স্বাগত জানাই। তিনি আরো বলেন, দেশীয় অর্থায়নে প্রধানমন্ত্রীর ঘোষিত পদ্মা  সেতু প্রকল্প বাস্তবায়নে ৮০ লক্ষ প্রবাসী বাঙ্গালী অতিরিক্ত রেমিটেন্স  পাঠিয়ে ও বন্ড ক্রয় করে প্রকল্পে সহায়তা দান করবে।
IMG_8031___SaKiL___2
নর্থ  আমেরিকা আওয়ামী লীগ এ বিষয়ে জনমত গঠনে উত্তর আমেরিকা সহ বিশ্বব্যাপী  সমন্বিত কর্মসূচী গ্রহন করার কথা উল্লেখ করেন।বহিঃ বিশ্বে বাংলাদেশ ও  বাংলাদেশ সরকারের সুনাম ও অর্জন নষ্ট করার যে দেশী ও বিদেশী ষড়যন্ত্র শুরু  হয়েছে তা রোধে নর্থ আমেরিকা আওয়ামী লীগ প্রবাসী সকল বাঙ্গালীদের নিয়ে  প্রচারাভিযান পরিচালনা করবে। এ ছাড়া বিদেশে বাংলাদেশের দুতাবাসগুলিকে এ  কাজে আরো সক্রিয় ও জোড়ালো ভূমিকা পালনের উপর জোড় দেন। তিনি সাংবাদিকদের  ধন্যবাদ জানান এবং নৈশ ভোজের মাধ্যমে সাংবাদিক সম্মেলনের সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV