বিশ্ব ভার্চুয়াল জাদু প্রতিযোগিতা: ১ম ফিলিপাইনস, ২য় ভারত, ৩য় বাংলাদেশ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে নিউইয়র্কস্থ বাংলাদেশ আমেরিকা ম্যাজিক সোসাইটি, বাংলাদেশের ইন্টারন্যাশনাল ব্রাদারহুড অব ম্যাজিশিয়ান্স (রিং-২৭৯) এবং ইন্ডিয়া আমেরিকা ম্যাজিক সোসাইটির যৌথ উদ্যোগে করোনার ক্রান্তিলগ্নে কর্মহীন জাদুশিল্পীদের উৎসাহ প্রদানের উদ্দেশ্যে গত বছর থেকে প্রতিমাসে আমেরিকা থেকে ভার্চুয়াল জাদু প্রতিযোগিতা চলমান রয়েছে। গত বছরের জুলাই, আগষ্ট ও সেপ্টেম্বর এই ৩ মাস শুধু বাংলাদেশের জাদুশল্পীদের মধ্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় অক্টোবর মাস থেকে এটি সারা পৃথিবীর প্রতিযোগিদের জন্য উম্মুক্ত করে দেয়া হয়েছে।
নির্ধারিত অনলাইন ইন্টারন্যাশনাল ম্যাজিক কম্পিটিশন ফেসবুক গ্রুপে আয়োজিত বিশ্ব জাদু প্রতিযোগিতায় জানুয়ারি মাসে ১৬টি দেশের মোট ১০০ জন জাদুশিল্পী অংশগ্রহন করেন। এমাসের প্রতিযোগিতায়: ১ম হয়েছেন ফিলিপাইনসের জাদুশিল্পী ড্যাসিং লামন, ২য় হয়েছেন ২ জন: ভারতীয় জাদুশিল্পী জেজো এবং ভিয়েতনামের জাদুশিল্পী লী ভুট চাও তানহ, আর ৩য় হয়েছেন ৩ জন: ফিলিপাইনসের মিস রোসেলা, বাংলাদেশের দীবাকর খাসনবীশ এবং রোমানিয়ার ওভিদতু তোফাদো।
এই জাদু প্রতিযোগিতায় ইন্টারন্যাশনাল ব্রাদারহুড অব ম্যাজিশিয়ান্স (রিং-২৭৯), বাংলাদেশ আমেরিকা ম্যাজিক সোসাইটি এবং ইন্ডিয়া আমেরিকা ম্যাজিক সোসাইটি, এর সাথে সহযোগী সংগঠন হিসেবে আছে: ফিলিপাইসন আমেরিকা ম্যাজিক সোসাইটি, ইজিপ্ট আমেরিকা ম্যাজিক সোসাইটি, স্পেন আমেরিকা ম্যাজিক সোসাইটি, কিউবা আমেরিকা ম্যাজিক সোসাইটি, মরক্কো আমেরিকা ম্যাজিক সোসাইটি, সিংগাপুর আমেরিকা ম্যাজিক সোসাইটি, ওয়ার্লড হিউম্যান রাইটস এ্যন্ড ডেভেলপমেন্ট (নিউইয়র্ক), জুপিটার ম্যাজিক ইন্টারন্যাশনাল (ঢাকা), পি সি সরকার মেমোরিয়াল ম্যাজিক সোসাইটি (টাঙ্গাইল), শাহমনি জাদু একাডেমী (ঢাকা), রুপান্তর ম্যাজিক একাডেমী (শরিয়তপুর), সোসাইটি অব ইন্টারন্যাশনাল ম্যাজিশিয়ান্স (কুয়েত), ভিশন ম্যাজিক একাডেমী (চট্টগ্রাম), যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ (নিউইয়র্ক), সজিব ওয়াজেদ জয় পরিষদ (ঢাকা), বঙ্গবন্ধু থিয়েটার (নিউইয়র্ক), বঙ্গবন্ধু সাহিত্য একাডেমী (খুলনা), গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ (নিউইয়র্ক), ম্যাজিক সার্কেল অব বাংলাদেশ (ঢাকা) এবং ফিলিপাইনসের ইনার ম্যাজিক ক্লাব। আমাদের সনদপত্রে তাদের লোগো আছে।
এই প্রতিযোগিতা পরিচালনায় বিচারক হিসেবে রয়েছেন: কুয়েতের বিখ্যাত জাদুশিল্পী ড. গুগামপো, মিশরের বিখ্যাত জাদুশিল্পী ড. হ্যানি শো, ভারতের গুজরাট থেকে জাদুগর রাজা, বাংলাদেশ থেকে জাদুশিল্পী এবং অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন এবং প্রিন্স আলমগীর। এছাড়া জাদুশিল্পীদের প্রদর্শনকালের অভিনয়ের বিষয়ে নাম্বার দেন বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফ। সনদপত্রে তাদের স্বাক্ষর আছে।
এই প্রতিযোগিতায় সহযোগি বিচারক হিসেবে রয়েছেন, লায়ন মতিউর রহমান টিপু, আকতার হোসেন, খালেকুজ্জামান খান লাবু, শাহ শহীদুল হক, এ্যাড মাসুদুর রহমান, মো: মাইনুল, নিখিল কুমার রায়, ঈসমাইল খান আনসারী, রাব্বী আলম, বাবু শাহ, এবং আসগর হোসেন।
গত ২৫ শে জানুয়ারি ফলাফল ঘোষনাকালে সংগঠনের সভাপতি এবং জুরী বোর্ডের প্রেসিডেন্ট জাদুশিল্পী খান শওকত বলেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সম্ভাবনাময়ী ও অবহেলিত জাদুশিল্পীদেরকে বিশ্ববাসীর নজরে নিয়ে আসা এবং তাঁদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি ও এ শিল্পের উন্নয়ন করা। তিনি বলেন, আমরা সবসময়ই বলেছি, শিল্পের বিচার করা খুবই কঠিন কাজ। জাদু প্রতিযোগিতায় সম্ভাব্য নির্ভুল সিদ্ধান্তের জন্য সবার মুল্যবান মতামতের ভিত্তিতে চুড়ান্ত ফলাফল তৈরী করা হয়েছে।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030