Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

“বিশ্ব সভায় বাংলাদেশের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে”: আটলাণ্টায় রাষ্ট্রদূত আব্দুল মোমেন

অনলাইন ডেস্ক পঠিত: 125 বার

প্রকাশিত: April 4, 2011 | 5:17 PM

ইউএসএ নিউজ: গত ২ এপ্রিল শনিবার বিকেলে এক সংক্ষিপ্ত সফরে জর্জিয়ার রাজধানি আটলাণ্টায় সফর করেন জাতিসংঘে বাংলাদেশের স্হায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ডঃ এ,কে, আব্দুল মোমেন।সন্ধায় তাঁর সম্মানে জর্জিয়া জালালাবাদ(ইউ,এস,এ,) নৈশ ভোজের আয়োজন করে।স্হানীয় ঐতিজ্যবাহী রৌজ অব্ ইন্ডীয়া রেস্তোরায় আয়োজিত নৈশভোজে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন সমিতির সদ্য প্রাক্তন সাধারণ সম্পাদক সৈয়দ মূরাদ আহমেদ,নব-নির্বচিত সভাপতি অসীম সাহা,সাধারণ সম্পাদক জুয়েল মিয়া,লিলু মিয়া,বীর মুক্তিযুদ্ধা আনোয়ারুল হক,মুক্তিযুদ্ধা সুবাস চক্রবর্তী,ইঞ্জিনীয়ার কামরান,অপূর্ব,সিরাজুস সালেহীন শ্যামল,শামসুল আরেফীন কমল ও সাংবাদিক-কলামিষ্ট বশীর উদ্দীন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

রাষ্ট্রদূত বিমান সার্ভিস পুনরায় চালু,আটলান্টায় ভ্রাম্যমান দূতাবাস সহ বিবিধ জনগুরুত্বপূর্ণ বিষয়ে অত্যন্ত খোলামেলা মতবিনিময় করেন।তিনি জানান বিশ্ব সভায় বাংলা দেশের ভাবমূর্তি আগের চেয়ে অনেক বেশী উজ্জল হয়েছে।আগে শূধু শান্তিরক্ষি সরবরাহ করা হত এখন অস্ত্রসহ যাবতীয় সরঞ্জাম ও সরবরাহ করে বাংলাদেশ।এতে করে রিমিটেন্স বহূগুণ বেড়ে গেছে।মোমেন সহজ সাবলীল ভাষায় সংক্ষেপে জাতীসংঘের কার্য প্রণালী তুলে ধরেন।তিনি বলেন জাতীসংঘ প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারে অফিস সাপ্লাই ক্রয় করে থাকে। নেপালের মত দেশ সেখানে ফিবছর মিলিয়ন ডলারে মালামাল সরবরাহ করে থাকে। কিন্তু আশ্চর্য্যজনক হলেও সত্য যে বাংলাদেশী ব্যবসায়ীরা এখবর জানেনই না।অচিরেই নিউইয়র্ক ও ঢাকায় দুটি সেমিনারের আয়োজন করার কথা জানান যাতে বাংলাদেশী সরবরাহকারীগণ সহজে জাতিসংঘে তালিকাভূক্ত হতে পারে।তিনি জানান অতীতে বাংলাদেশ মাত্র ৪/৫টি কমিটির সদস্য ছিল বর্তমানে ১৫/১৬টি গুরুত্বপূর্ণ কমিটির সদস্য।

ফলে বিশ্ব সভায় দেশের গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছে।আগামী ২০১৫/১৬ সাল নাগাদ বাংলাদেশ নিরাপত্তা পরিষদের অস্হায়ী সদস্য পদের দাবীদার।সেই লক্ষে কার্যক্রম জোরদার করা হয়েছে।বশীর আহমেদ উত্থাপিত এন,অর,বি,তথা প্রস্তাবিত প্রবাসী কল্যাণ বাংক সংক্রান্ত এক প্রশ্নের জবাবে  মোমেন নিউইর্ক ফিরে বিস্তারিত জানাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।উল্লখ্য,জর্জিয়ার বিপুল সংখ্যক  বাংলাদেশী প্রবাসী কল্যাণ বাংকের প্রাথমিক শেয়ার ক্রয়ে আগ্রহী হওয়া সত্তেও প্রয়োজনীয় তথ্যের অভাবে তারা বঞ্চিত হচেছন।এবিষয়ে রাষ্ট্রদূত প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।এপর্যায়ে সাংবাদিক বশীর উদ্দীন ডিজিটাল স্বদেশ গড়ার প্রত্যয়ে প্রশাসনিক সংষ্কার ও জালালাবাদ প্রদেশ বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।রাষ্ট্রদূত এবিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এর আগে রাষ্ট্রদূত বিমানযোগে আটলাণ্টা হার্টস্ফিল্ড বিমান বন্দরে অবতরন করলে জর্জিয়া জালালাবাদ ইউ,এস, কর্মকর্তাগন বিমান বন্দরে তাকে অভ্যর্থনা জানান।সমিতির নবনির্বচিত কার্যকরী পরিষদের অভিষেক স্বাধীনতা দিবসের অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থাকার কথা রয়েছে

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV