বিশ্ব সিলেট সম্মেলন সফল করার লক্ষ্যে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে : সভাপতি-সম্পাদকের বিবৃতি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সভাপতি বদরুল খান ও সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী জালালাবাদ বিশ্ব সিলেট সম্মেলন নিয়ে এক যৌথ বিবৃতি দিয়েছেন। সেই বিবৃতিতে তারা উল্লেখ করেন যে গত সপ্তাহে সংখ্যায় নিউইয়র্ক তথা এই প্রবাসের বহুল প্রচারিত একটি পত্রিকার এক রিপোর্ট আমাদের ও সিলেটবাসীর মনে বিরূপ প্রতিক্রিয়া জন্ম হয়েছে- যা নিরসন করা অতিব জরুরী। আমরা সভাপতি, সাধারণ সম্পাদকসহ সম্পূর্ণ কার্যকরী পরিষদ এই প্রবাসের বৃহত্তম সংগঠনকে সুচারুরূপে চলনা করছি বিগত ৪ বছর যাবত। আমরা সকলের অবগতির জন্য আরো জানাচ্ছি যে, আগামী সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন আয়োজিত জালালাবাদ বিশ্ব সিলেট সম্মেলন সফল ও স্বার্থক করার লক্ষ্যে আমাদের পূর্ণাঙ্গ কমিটি তথা জালালাবাদবাসী ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে, তাতে কোন সন্দেহ থাকার অবকাশ নেই।
যৌথভাবে আমরা সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথভাবে এই সম্মেলনকে স্বার্থক করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। অচিরেই সম্মেলনকে উপলক্ষ করে আমাদের গৃহীত সকল কার্যক্রম প্রবাসের সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়াকে প্রেসব্রিফিং এর মাধ্যমে জানানো হবে। এখানে উল্লেখ্য যে ইতিমধ্যেই ডা. জিয়াউদ্দিন আহমদকে আহবায়ক ও মিজানুর রহমান চৌধুরীকে সদস্য সচিব করে সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়েছে এবং আগামী ২/১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ