বিস্তৃতিতে রেকর্ড করেছে ওকলাহোমার টর্নেডো
আড়াই মাইলেরও বেশি বিস্তৃত ছিল সেই টর্নেডো I যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় আঘাত হানা গত সপ্তাহের ভয়াবহ টর্নেডোটির প্রশস্ততা ছিল আড়াই মাইলের বেশি (২ দশমিক ৬ মাইল)। এটি একটি রেকর্ড। টর্নেডোটির গতি ছিল ঘণ্টায় ২৯৫ মাইল পর্যন্ত। আবহাওয়া কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ জানায়, ১১ দিনের মধ্যে ওই স্থানে আঘাত হানা সর্বোচ্চ মাত্রার (ইএফ-৫ স্কেল) দ্বিতীয় টর্নেডো ছিল এটি। গত শুক্রবার এল রিনো শহরে এই টর্নেডোর সঙ্গে বন্যায় ১৮ জন প্রাণ হারান। এঁদের মধ্যে তিন আবহাওয়া বিশেষজ্ঞও রয়েছেন। গত ২০ মে ইএফ-৫ মাত্রার আরেকটি টর্নেডো ওই শহরের নিকটবর্তী স্থান মুরে আঘাত হানে। এতে ২৪ জন নিহত ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। শুক্রবারের ওই টর্নেডো ব্যাপক আকারের হলেও ওকলাহোমার রাজধানীর জনবহুল এলাকা এড়িয়ে যাওয়ায় প্রাণহানি কম হয়েছে। এ প্রসঙ্গে এল রিনোর মেয়র ম্যাট হোয়াইট বলেন, টর্নেডোটি যে স্থান দিয়ে বয়ে গেছে, সেটি সেখান থেকে আরও দুই মাইল ভেতর দিয়ে গেলে তা নগরের ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রস্থলের সবকিছু উপড়ে নিত। বিবিসি।প্রথম আলো
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’